শিরোনামঃ-

» সিলেটের প্রবীন সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই

প্রকাশিত: ২৬. জুন. ২০২৬ | শুক্রবার


Manual6 Ad Code

বানিজ্যমন্ত্রী ও প্রবাসী কল্যান মন্ত্রী সহ বিভিন্ন মহলের শোক

নিউজ ডেস্কঃ
সিলেটের প্রবীন সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই।

শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় কানাডার আলবার্টা শহরের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না…রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬২ বছর। এদিকে হাজী ইসমাইল হোসেনের মৃত্যুর খবর দুপুরে সিলেটে পৌছামাত্র শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খীরা তার বাসা ভিড় জমান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে সহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। কানাডার আলবার্টা শহরে পরিবার নিয়ে বসবাস করতেন হাজী ইসমাইল হোসেন। গত সেপ্টেম্বরে তিনি বাংলাদেশ থেকে কানাডায় পাড়ি দেন।

কানাডায় অবস্থানরত বড় ছেলে ইমরান হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার অসুস্থতা বোধ করলে ইসমাইল হোসেনকে সেখানকরা একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার শাররীক নানা সমস্যা ধরা পড়ে।

Manual5 Ad Code

বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০ টায় তিনি হাসপাতালে অবস্থায় মারা যান। তিনি জানান, বাংলাদেশ সময় শনিবার ভোররাতে ও কানাডার স্থানীয় সময় বাদ জুম্মা একটি মসজিদে জানাযার নামাজের পর তাঁকে ওখানের একটি মুসলিম কবরস্থানে সমাহিত করা হবে।

Manual4 Ad Code

হাজী ইসলাম হোসেন সিলেটের সংবাদপত্র বিপনন ব্যবসার অন্যতম এক ব্যক্তিত্ব। নগরের পৌর বিপনী মার্কেটের আলমগীর এন্টারপ্রাইজের সত্বাধিকারী তিনি। দেশের বেশির ভাগ সংবাদপত্রের এজেন্ট হিসেবে সিলেটে তার ব্যাপক পরিচিতি ছিলো।

এমনকি গ্রাহক পর্যায়েও তিনি ছিলেন পরিচিত মুখ। বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট সমিতির দীর্ঘ দিনের সহ-সভাপতি ছিলেন।

নগরের কুমাপাড়া ঝেরঝেরি পাড়ায় আবাসিক এলাকায় তার বাসা। বাদ জুম্মার নগরের বিভিন্ন মসজিদে তার রূহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। বাদ জুম্মা আদি মুসলমান গাজী বুরহান উদ্দিন দারুল হাদীস মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে।

দুই মন্ত্রীর শোক:

Manual4 Ad Code

সিলেটের প্রবীন সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, বানিজ্য, শিল্প ও পাট মন্ত্রনালয়ের মন্ত্রীর ও সিলেট-১ আসনের এমপি খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

পৃথক শোক বার্তায় তারা বলেন, হাজী ইসমাইল হোসেন সিলেটে সংবাদপত্রের পাঠ্যভাস করে গড়ে তোলতে নিরলসভাবে পরিশ্রম করেছেন। তিনি সংবাদপত্র অঙ্গনের একজন নিবেদিত প্রাণ কর্মী হিসেবে আজীবন কাজ করে গেছেন।

Manual4 Ad Code

তার মৃত্যুতে সিলেটের সংবাদপত্র বিপনন খাতে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে সেটি কখনো পুরণ হবে না। তারা মরহুমের রূহের মাগফেরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৯৫ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31