শিরোনামঃ-

» ২৫ তারিখের হরতাল সফলের লক্ষে সিলেটে মশাল মিছিল

প্রকাশিত: ২৪. এপ্রিল. ২০১৬ | রবিবার


Manual6 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ তনুসহ সারা দেশে সংগঠিত সকল নারী ও শিশু হত্যান্ডের ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে প্রগতিশীল ছাত্র জোট, সিলেট জেলা শাখা ২৪ এপ্রিল সন্ধা ৭টায় মশাল মিছিল বের করে।

মিছিলটি শারদা হল থেকে জিন্দাবাজার হয়ে আম্বরখানায় সমাবেশ করে শহিদ মিনারে এসে শেষ হয়।

Manual1 Ad Code

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক দীপংকর দাশ গুপ্তের পরচিালনায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি রেজাউর রহমান রানার সভাপতিত্বে সভায় বক্তব্য রখেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার সহ-সভাপতি সাকিব চৌধুরী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি সপ্তর্ষি দাশ প্রমুখ।

Manual4 Ad Code

বক্তারা অবিলম্বে, তনুসহ সারাদেশে সংগঠিত সকল নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং বিচারের দাবিতে ২৫ এপ্রিল সারাদেশে অর্ধদিবস হরতাল কর্মসূচী সফল করতে সকলের প্রতি আহবান জানান।

প্রগতিশীল ছাত্রজোট ও সামাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের ডাকে সোমবার সারাদেশে অর্ধদিবস হরতালের সমর্থনে চট্টগ্রামে রোববার মশাল মিছিলে পুলিশী বাধার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন প্রগতিশীল ছাত্র জোট সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৩৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930