শিরোনামঃ-

» সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি; হাতেনাতে আটক ১, নৌকা ও নগদ টাকা জব্দ

প্রকাশিত: ১৯. জুন. ২০২৬ | শুক্রবার

Manual4 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর এলাকায় নদীপথে চলাচলকারী বাল্কহেড ও কার্গোজাহাজ থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে ছাতক নৌ পু‌লিশ গোয়াইনঘাট থানা পুলিশ।

শুক্রবার (১৯ জুন) সাকা‌লে সালুটিকর ইউনিয়নের রানীগঞ্জ গ্রামসংলগ্ন সালুটিকর ব্রিজের নিচে সারি-গোয়াইন (চেঙ্গেরখাল) নদীতে পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন মামুন মিয়া (৪২)। তিনি সিলেট বিমানবন্দর থানার নয়াটিলা গ্রামের মৃত সুনু মিয়ার ছেলে।

Manual7 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুন) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে গোয়াইনঘাট থানা পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, খাদিমনগর ইউনিয়ন ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নাম ব্যবহার করে একটি চক্র গোয়াইনঘাট থেকে ছেড়ে আসা বিভিন্ন বাল্কহেড ও কার্গোজাহাজ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করছে।

খবর পাওয়ার পরপরই গোয়াইনঘাট থানার একটি চৌকস পুলিশ দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

সালুটিকর ব্রিজসংলগ্ন নদী এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় চাঁদা আদায়ের সময় মামুন মিয়াকে হাতেনাতে আটক করা হয়।

Manual4 Ad Code

এ সময় তার হেফাজত থেকে চাঁদাবাজির নগদ ২ হাজার ২২০ টাকা, চাঁদা আদায়ের কাজে ব্যবহৃত দুটি রিসিট বই এবং একটি নৌকা জব্দ করে নৌপু‌লিশ।

Manual2 Ad Code

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নদীপথে চলাচলকারী নৌযানগুলো থেকে বিভিন্ন অজুহাতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।

সাম্প্রতিক সময়ে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় প্রশাসন বিষয়টিকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছিল।

ছাতক নৌ পু‌লিশের ইনচার্জ আনোয়ার হো‌সেন এসব ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, নদীপথে চাঁদাবাজি, অবৈধ অর্থ আদায় এবং যেকোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Manual6 Ad Code

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্থানীয় সচেতন মহল পুলিশের এ অভিযানের প্রশংসা করে নদীপথে নিরাপদ ও নির্বিঘ্ন নৌযান চলাচল নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন

এই সংবাদটি পড়া হয়েছে ১৭৫ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31