- দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সরকার কাজ করছে : বিএনপি নেতা মাহবুব চৌধুরী
- সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
- নারী উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে সিলেটে প্রশিক্ষণ কর্মশালা
- নগর প্রকৌশলীদের নিয়ে সিলেট সিটি ও এসএনভির প্রশিক্ষন কর্মশালা
- গোলাপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ১ মাসের মধ্যে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত না হলে নগর ভবনেই প্রতিকী হকার কর্মসূচীর ঘোষনা
- আলোকিত জাতি গঠনে সংবাদ মাধ্যমের ভূমিকা অপরিসীম : উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
- সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে : পুলিশ কমিশনার
- সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বিএনপির ৪৮ বছরের ইতিহাস ত্যাগ, সংগ্রাম ও জনগণের পাশে থাকার ইতিহাস : নাসিম হোসাইন
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ রাজনৈতিক ও অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : খন্দকার আব্দুল মুক্তাদির
» আন্তঃকলেজ বিতর্কে চ্যাম্পিয়ন স্কলার্সহোম মেজরটিলা কলেজ
প্রকাশিত: ১৪. মে. ২০২৬ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
সিলেটে অনুষ্ঠিত ৪৭তম জাতীয় ‘বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬’ এবং ‘১০ম বিজ্ঞান অলিম্পিয়াড’ উপলক্ষ্যে আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্কলার্সহোম মেজরটিলা কলেজ।
জমজমাট ফাইনালে দক্ষিণ সুরমা সরকারি কলেজকে পরাজিত করে তারা এই কৃতিত্ব অর্জন করে।
সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর মোহাম্মদ আলী জিমনেশিয়াম মিলনায়তনে “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ গঠন: বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এবং সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মো. সারোয়ার আলম।
বক্তারা শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করে একটি সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ছিল আন্তঃকলেজ বিতর্ক। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আসরে স্কলার্সহোম মেজরটিলা কলেজ দল ৩৪০ নম্বরের মধ্যে ৩১৭ নম্বর পেয়ে চ্যাম্পিয়ন হয়।
অন্যদিকে, ৩১১.৫ নম্বর পেয়ে রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে দক্ষিণ সুরমা সরকারি কলেজ।
চ্যাম্পিয়ন হওয়ার পথে স্কলার্সহোম মেজরটিলা কলেজ ধারাবাহিকভাবে স্টার লাইট স্কুল অ্যান্ড কলেজ, মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজ এবং সেমিফাইনালে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে ফাইনালে নাম লেখায়।
সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সারোয়ার আলমের হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন, বিজয়ী দলের সদস্য ও একাদশ শ্রেণির শিক্ষার্থী নুজহাত তাসফিয়া চৌধুরী, জান্নাত জাহান শিমু এবং মো. আশফাক হোসাইন।
শিক্ষার্থীদের এই অনন্য সাফল্যে কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি শিক্ষার্থীদের মেধা ও যুক্তিনির্ভর চিন্তাচর্চার ভূয়সী প্রশংসা করেন। কলেজের শিক্ষকবৃন্দ জানান, অধ্যক্ষের সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতাই এই সাফল্যের বড় অনুপ্রেরণা।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ মে) সকালে কলেজের অ্যাসেম্বলিতে সকল শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতিতে বিজয়ী বিতার্কিকদের আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানান অধ্যক্ষ মহোদয়।
এই অর্জনের মাধ্যমে স্কলার্সহোম মেজরটিলা কলেজ তাদের মেধা ও সৃজনশীল বিকাশের ধারাবাহিকতা আবারও প্রমাণ করল।
এই সংবাদটি পড়া হয়েছে ১৫৪ বার
সর্বশেষ খবর
- দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সরকার কাজ করছে : বিএনপি নেতা মাহবুব চৌধুরী
- সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
- নারী উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে সিলেটে প্রশিক্ষণ কর্মশালা
- নগর প্রকৌশলীদের নিয়ে সিলেট সিটি ও এসএনভির প্রশিক্ষন কর্মশালা
- গোলাপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর