- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
- আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার বন্ধন সুদৃঢ় করেছে : সিসিক প্রশাসক
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- সিলেটে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বলরাম জয়ন্তী ও ঝুলনযাত্রার সমাপনী
- শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা
- জিডিএফ’র উদ্যোগে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সংবর্ধনা প্রদান
- জালালাবাদ গ্যাসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নবনিযুক্ত পরিচালকের বৈঠক
- দক্ষিণ সুরমাকে সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হোক : ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ
- বতর্মান প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামঅঞ্চলকে শহরের ন্যায় গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ পরিকল্পনা গ্রহণ করছেন: আবুল কাহের চৌধুরী শামীম
» সিলেটে ব্যবসার সুযোগের দাবীতে তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদের মানববন্ধন
প্রকাশিত: ১০. মে. ২০২৬ | রবিবার
নিউজ ডেস্কঃ
তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদ সিলেট মহানগরের উদ্যোগে হকারদের উপর পুলিশ, সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের নির্যাতন বন্ধ এবং বিকেল ৫টার পর ব্যবসা করার সুযোগ দেয়ার দাবীতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ মে) দুপুরে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে ‘ভাত দে, কাজ দে, নইলে হকার বসতে দে’ সহ নানা শ্লোগান দেন হকাররা।
তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদের সংগ্রামী আহ্বায়ক নজরুল ইসলাম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব রুহুল আমিন রুবেল এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, খলিল মিয়া, আওয়াল হোসেন, মিজানুর রহমান, নাসির হোসেন, রুবেল ইসলাম, জাকির হোসেন স্টেডিয়াম, শাহ আলম, জামাল উদ্দিন মেডিকেল, হোসেন কাজিটুলা, আলো দাস, কৃষ্ণ, দেওয়ার মদিনা মার্কেট, বারেক আহমদ, তিলু মিয়া, নাহিদ মিয়া, অপু মিয়া, রফিক, জুয়েল মিয়া, কাজল মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ফুটপাতের ছোট দোকানগুলোই হলো হকারদের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন। দীর্ঘ দিন ধরে ব্যবসা করে আসলেও বর্তমানে দোকানগুলো সরিয়ে দেওয়ায় হকাররা কর্মহীন হয়ে পড়েছেন।
অনেক বিভিন্ন এনজিও এবং সমিতি থেকে মাসিক কিস্তিতে ঋণ নিয়ে এবং ধারদেনা করে দোকানে মালপত্র তুলেছিলেন।
এখন দোকান বসাতে না পারায় একদিকে যেমন প্রতিদিনের সংসার খরচ চলছে না, অন্যদিকে ঋণের কিস্তির চাপে হকাররা দিশেহারা হয়ে পড়েছেন।
মানববন্ধন থেকে হকাররা প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়ে বলেন, আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, শুধু পরিবার নিয়ে বাঁচতে চাই। আমাদের হয় নির্দিষ্ট স্থানে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, অথবা পুনরায় বসার সুযোগ দেওয়া হোক।
বক্তারা বিকেল ৫টার পর সরকারি অফিস-আদালত বন্ধের পর ব্যবসা করার সুযোগ দেয়ার জোর দাবি জানান। দ্রুত সমাধান না পেলে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারিও দেন বক্তারা।
এই সংবাদটি পড়া হয়েছে ২০৬ বার
সর্বশেষ খবর
- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
- আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার বন্ধন সুদৃঢ় করেছে : সিসিক প্রশাসক
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- সিলেটে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বলরাম জয়ন্তী ও ঝুলনযাত্রার সমাপনী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর