শিরোনামঃ-

» ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়ার দাবিতে ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার সমাবেশ

প্রকাশিত: ১০. মে. ২০২৬ | রবিবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ
সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৬ মাসের খাদ্য সহায়তা এবং কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন দাবিতে সিলেটে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

রোববার (১০ মে) বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ), সিলেট জেলা শাখার উদ্যোগে নগরীর তালতলা পয়েন্টস্থ ভি.আই.পি রোডের মাহমুদ শাহ শপিং সেন্টারে অবস্থিত সংগঠনের জেলা কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ), সিলেট জেলা শাখার আহ্বায়ক নুরুল ইসলাম মকবুলের সভাপতিত্বে ও জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এম সফর আলী খানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ, মহানগরের অর্থ সম্পাদক আমিনুল্লা আল-আমিন, ট্রেড ইউনিয়নের সদস্য মো. খলিল মিয়া, হোটেল শ্রমিক মহিলা কমিটির সম্পাদক রিনা বেগম।

এসময় উপস্থিত ছিলেন, হোটেল শ্রমিক নেতা হারুন মিয়া, মো. বেলাল মিয়া, মো. আলী আহমদ, মো. কাহের মিয়া, মো. হাসান, মো. হেলাল মিয়া, মো. হৃদয়, মোছা. মনি বেগম প্রমুখ।

সমাবেশ থেকে উত্থাপিত প্রধান দাবিগুলো হলো, হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জরুরি ভিত্তিতে আগামী ৬ মাসের খাদ্য সহায়তা প্রদান। কৃষকদের সকল প্রকার কৃষি ঋণ মকুব করা। গবাদি পশুর জীবন রক্ষায় বিনামূল্যে পশুখাদ্য বরাদ্দ করা।

Manual6 Ad Code

সমাবেশে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের নেতৃবৃন্দ বলেন, হাওরাঞ্চলের কৃষকরা প্রাকৃতিক দুর্যোগসহ নানা কারণে বর্তমানে চরম দিশেহারা। তারা ফসল হারিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন।

এই অবস্থায় সাধারণ কৃষকদের বাঁচিয়ে রাখতে হলে সরকারকে অবিলম্বে বিশেষ প্রণোদনা ও সহযোগিতা নিশ্চিত করতে হবে। অন্যথায় এই অঞ্চলের কৃষি ও কৃষক বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে।

Manual5 Ad Code

সমাবেশে বক্তারা হাওরাঞ্চলের বর্তমান সংকটময় পরিস্থিতি তুলে ধরে কৃষকদের রক্ষায় সরকারের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং হাওরাঞ্চলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৫ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930