- এবার ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দামোদর দীপদান উৎসব
- নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ এর কমিটি গঠন
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
- বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র্যালি
- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের আলোচনা সভা
- শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’, বিভিন্ন কর্মসূচী গ্রহণ
- জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা’র প্রতিষ্ঠাতা সভাপতি আবু হেনা চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত
- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
» হামে ৩৫০ শিশুর মৃত্যু: সিলেটে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ
প্রকাশিত: ০৯. মে. ২০২৬ | শনিবার
নিউজ ডেস্কঃ
হামে আক্রান্ত হয়ে দেশে ৩৫০-এর অধিক শিশুর মৃত্যুর প্রতিবাদে এবং এই পরিস্থিতিকে ‘কাঠামোগত হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিলেট জেলা সংসদ।
শনিবার (৯ মে) বিকেলে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশ থেকে ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দ বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারকে বেশ কিছু জরুরি দাবি জানান, হামকে অবিলম্বে ‘মহামারি’ ঘোষণা করা এবং দ্রুত অস্থায়ী ফিল্ড হাসপাতাল স্থাপন করা।
৩৫০-এর অধিক শিশু মৃত্যুর জন্য দায়ী হিসেবে সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিচার নিশ্চিত করা।
টিকাদান কর্মসূচিতে সরকারি বরাদ্দ বাড়ানো এবং শিশুস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করা। চিকিৎসা খাতকে সম্পূর্ণরূপে সরকারীকরণের আওতায় আনা।
সমাবেশে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনীষা ওয়াহিদ বলেন, হামে সাড়ে তিনশর অধিক শিশুর মৃত্যু নিছক কোনো অস্বাভাবিক ঘটনা নয়। বরং এটি একটি কাঠামোগত হত্যাকাণ্ড।
গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে টিকাদান কর্মসূচি স্থগিত করার মতো হঠকারী সিদ্ধান্ত নিয়ে ইউনূস সরকার দেশে শত শত শিশু মৃত্যুর রূপরেখা তৈরি করেছে।
সভাপতির বক্তব্যে জেলা সংসদের সভাপতি মাশরুখ জলিল বলেন, বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থার অনিয়ম ও সরকারের ব্যর্থতার কারণে সাধারণ মানুষকে চড়া মূল্য দিতে হচ্ছে।
দ্রুত অস্থায়ী ফিল্ড হাসপাতাল স্থাপন এবং আগামী বাজেটে শিশুস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া এই সংকট থেকে উত্তরণের পথ নেই।
সিলেট জেলা সংসদের সভাপতি মাশরুখ জলিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহীন ফকিরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন শাবিপ্রবি ছাত্র ইউনিয়নের সংগঠক নাজনীন লিজা।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, পরিস্থিতি সামলাতে ব্যর্থ হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ২৩৪ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


