শিরোনামঃ-

» সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম

প্রকাশিত: ০৮. মে. ২০২৬ | শুক্রবার


Manual5 Ad Code

শিক্ষা ব্যবস্থার গুণগত মান ও কার্যকারিতা বৃদ্ধিতে দক্ষ শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : নাজিম উদ্দিন আহমেদ

নিউজ ডেস্কঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের কোন বিকল্প নেই।

Manual7 Ad Code

বর্তমান সরকার একটি সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গঠনে এই শিক্ষা ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার গুণগত মান ও কার্যকারিতা বৃদ্ধিতে দক্ষ শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

প্রশিক্ষিত শিক্ষকরা ছাত্রদের কাছে আরো কার্যকরভাবে পৌঁছাতে পারেন, তাদের শিখনো বিষয়গুলো আরো বোধগম্য ও সহজ করে উপস্থাপন করতে সক্ষম হন।

Manual7 Ad Code

তাই শিক্ষক প্রশিক্ষণের গুরুত্ব ব্যাপক। শিক্ষক প্রশিক্ষণ শিকক্ষদের পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষকদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করে।

Manual1 Ad Code

ফলে শিক্ষার গুণগত মান অটুট থাকে এবং একটি কার্যকর শিক্ষাব্যস্থা গড়ে ওঠে। তিনি শিক্ষকদের কেবল পাঠদানে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক গুণাবলী বিকাশে ভূমিকা রাখার ওপর গুরুত্বারুপ করেন।

তিনি শুক্রবার (৮ মে) সকালে সিলেট নগরীর উপশহরস্থ সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ সিলেটের ২০২৬ শিক্ষাবর্ষের বিএড প্রশিক্ষনার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

প্রধান অতিথি শিক্ষার গুণগত মান উন্নয়নে সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং  প্রশিক্ষণার্থীদের সফল ভবিষ্যৎ কামনা করেন।

Manual8 Ad Code

সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ সিলেটের অধ্যক্ষ  মো. আব্দুর রউফ তাপাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সরকারি মদন মোহন কলেজ সিলেটের বিএমটি ও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান লে. মো. মনিরুল ইসলাম।

কলেজের বিজ্ঞান বিভাগের প্রভাষক মিথিলা রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, কলেজের প্রভাষক মাহমুদুর রশিদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক মো. জয়নুল আবেদীন, সরকারী অধ্যাপক মাহমুদ চৌধুরী, রিসোর্স পারসন এমদাদুল হক সিদ্দিকী, প্রভাষক আমিনুল ইসলাম, প্রভাষক  আব্দুল কাদির, প্রভাষক শাহানা আক্তার, প্রভাষক মাসুমা আক্তার, প্রশাসনিক কর্মকর্তা ফাহিমা আক্তার চৌধুরীসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তাবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ২৪৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31