- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
- আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার বন্ধন সুদৃঢ় করেছে : সিসিক প্রশাসক
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- সিলেটে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বলরাম জয়ন্তী ও ঝুলনযাত্রার সমাপনী
- শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা
- জিডিএফ’র উদ্যোগে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সংবর্ধনা প্রদান
- জালালাবাদ গ্যাসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নবনিযুক্ত পরিচালকের বৈঠক
- দক্ষিণ সুরমাকে সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হোক : ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ
- বতর্মান প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামঅঞ্চলকে শহরের ন্যায় গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ পরিকল্পনা গ্রহণ করছেন: আবুল কাহের চৌধুরী শামীম
» ফেঞ্চুগঞ্জে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মতবিনিময় সভা
প্রকাশিত: ০৮. মে. ২০২৬ | শুক্রবার
সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মে) বেলা ২টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার পালবাড়ি সার্বজনীন দূর্গা মন্ডপে অনুষ্ঠিতব্য সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বীর মুক্তিযোদ্ধা দীপক দত্তের সভাপতিত্বে এবং ছন্দা রানী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র গীতা পাঠ করেন উত্তম কুমার চৌধুরী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলার সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নারায়ণ পুরকায়স্থ ফনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট মহানগর সদস্য সচিব রাজিব কুমার দে, সিলেট জেলা যুগ্ম আহ্বায়ক প্রানেশ দেব, বাপ্পু দত্ত, সিলেট মহানগর সদস্য সবুজ তালুকদার।
বক্তব্য রাখেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের গোপাল দেবনাথ ,বিদ্যুৎ সাহা, মলয় চক্রবর্তী, চয়ন কুমার দাশ, চম্পু দত্ত, চন্দন দেব, সুমন দাশ, দীলিপ কুমার দাশ, সঞ্জীব কুমার দাশ, গৌরাঙ্গ বিশ্বাস, চন্দন কুমার দেব, সজল পাল, বলাই চন্দ দেব প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কল্লোল জ্যোতি বিশ্বাস বলেন, বিএনপি যখনই ক্ষমতায় ছিল, সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেছে। বিএনপি সবসময়ই সকল ধর্ম ও বর্ণের মানুষের সহাবস্থানে বিশ্বাসী।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বাংলাদেশি জাতীয়তাবাদের সূচনা করেছিলেন, সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলমান সবার পরিচয় এক ও অভিন্ন।
দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজ আমরা সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লড়াই করছি, যেখানে কোনো ধর্মের মানুষ নিজেকে সংখ্যালঘু ভাববে না।
এই সংবাদটি পড়া হয়েছে ২৫৪ বার
সর্বশেষ খবর
- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
- আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার বন্ধন সুদৃঢ় করেছে : সিসিক প্রশাসক
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- সিলেটে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বলরাম জয়ন্তী ও ঝুলনযাত্রার সমাপনী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর