- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
- আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার বন্ধন সুদৃঢ় করেছে : সিসিক প্রশাসক
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- সিলেটে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বলরাম জয়ন্তী ও ঝুলনযাত্রার সমাপনী
- শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা
- জিডিএফ’র উদ্যোগে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সংবর্ধনা প্রদান
- জালালাবাদ গ্যাসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নবনিযুক্ত পরিচালকের বৈঠক
- দক্ষিণ সুরমাকে সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হোক : ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ
- বতর্মান প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামঅঞ্চলকে শহরের ন্যায় গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ পরিকল্পনা গ্রহণ করছেন: আবুল কাহের চৌধুরী শামীম
» জ্বালানির অজুহাতে পণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয় : খন্দকার মুক্তাদির
প্রকাশিত: ০৮. মে. ২০২৬ | শুক্রবার
নিউজ ডেস্কঃ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে হুঁশিয়ারি দিয়েছেন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি জানিয়েছেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর নজরদারি রাখবে এবং কেউ কৃত্রিমভাবে দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না।
শুক্রবার (৮ মে) সিলেট জেলা পরিষদের ‘ন্যাচারাল পার্ক’ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাজার নিয়ন্ত্রণে কঠোর বার্তা
মন্ত্রী বলেন, “জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে সৃষ্ট মূল্যস্ফীতি একটি সাময়িক পরিস্থিতি। তবে একে পুঁজি করে যারা নিত্যপণ্যের দাম বাড়াবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজার নজরদারিতে বিশেষ তদারকি সেল কাজ করছে।”
পণ্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার কৌশল হিসেবে বন্দরের সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, “পণ্যের পরিবহন ব্যয় কমানো না গেলে সরবরাহ সচল রাখা ও দাম কমানো সম্ভব হবে না। এ জন্য দেশের বন্দরগুলোর সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি।”
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্যিক চুক্তির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
তিনি বলেন, “চুক্তির কোনো ধারা যদি দেশের স্বার্থবিরোধী বলে প্রতীয়মান হয়, তবে তা পরিবর্তনের সুযোগ ওই চুক্তির মধ্যেই রাখা হয়েছে। ফলে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।”
পরিদর্শনকালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ সিনহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ, সদর উপজেলা পরিষদের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৮২ বার
সর্বশেষ খবর
- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
- আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার বন্ধন সুদৃঢ় করেছে : সিসিক প্রশাসক
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- সিলেটে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বলরাম জয়ন্তী ও ঝুলনযাত্রার সমাপনী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর