শিরোনামঃ-

» কমরেড আব্দুর রউফ মুকুলের শোকসভা ১৫ মে

প্রকাশিত: ০৮. মে. ২০২৬ | শুক্রবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual1 Ad Code

বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা কমরেড আব্দুর রউফ মুকুলের মৃত্যুতে শোকসভা পালনের লক্ষ্যে শুক্রবার (৮ মে) সুরমা মার্কেটস্থ জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কার্যালয়ে এক সভায় এডভোকেট কুমার চন্দ্র রায়’কে আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট শোকসভা আয়োজক কমিটি গঠন করা হয়।
আগামি ১৫ মে, শুক্রবার বিকেল ৪টায় সিলেট জেলা আইনজীবী সমিতির ৩নং বার লাইব্রেরী হলে শোকসভা অনুষ্ঠিত হবে।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সভায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত।
Manual2 Ad Code

আয়োজক কমিটির পক্ষ থেকে সা¤্রাজ্যবাদবিরোধী গণতান্ত্রিক শক্তির সকল নেতা-কর্মী ও সমর্থকদের শোকসভায় উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য যে, কমরেড আব্দুর রউফ (মুকুল) ছিলেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট পার্টি (এম-এল)-এর সাবেক সাধারণ সম্পাদক ও পলিটব্যুরোর সদস্য।

Manual1 Ad Code

১৯৫১ সালে কুষ্টিয়ার ভেড়ামারায় জন্মগ্রণকারী তিনি ছাত্রজীবনেই বিপ্লবী রাজনীতিতে সম্পৃক্ত হন এবং ১৯৬৯-এর গণঅভ্যুত্থান সহ বিভিন্ন আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
১৯৭১ সালের সময়েও তিনি দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সংগঠন ও লড়াইয়ে নেতৃত্ব দেন। তাঁর মৃত্যুতে প্রগতিশীল রাজনীতিতে একটি শূন্যতা সৃষ্টি হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ১১১ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31