শিরোনামঃ-

» সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য হলেন কয়েস লোদী

প্রকাশিত: ০৬. মে. ২০২৬ | বুধবার

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ
দৈনিক শুভ প্রতিদিন ও শুভ প্রতিদিন টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক, সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদীকে জীবন সদস্য পদ প্রদান করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব।

Manual4 Ad Code

সম্প্রতি সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরি পরিষদের নিয়মিত মাসিক সভায় গঠনতন্ত্রের অনুচ্ছেদ ০৯ এর (ক) অনুসারে ক্লাবের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ ভূমিকা রাখায় তাঁকে এই সদস্যপদ প্রদান করা হয়।

Manual1 Ad Code

উল্লেখ্য, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র (১),  বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব রেজাউল হাসান কয়েস লোদী ২০১৪ সালে সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠালগ্ন থেকেই ক্লাবের উন্নয়ন ও অগ্রগতিতে অনন্য অবদান ও ভূমিকা পালন করে আসছেন।

এদিকে, সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার।

Manual2 Ad Code

রেজাউল হাসান কয়েস লোদী সহ এপর্যন্ত সিলেট অনলাইন প্রেসক্লবের জীবন সদস্য সংখ্যা ৮ জন।

তারা হলেন, উপমহাদেশের প্রখ্যাত দানবীর ও শিল্পপতি ড. সৈয়দ রাগীব আলী, প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, বিশিষ্ট ব্যবসায়ী মখলিছুর রহমান কামরান, বিশিষ্ট শিক্ষাবিদ মুহিবুর রহমান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক দেওয়ান তৌফিক মজিদ লায়েক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আলমগীর হোসেন।

সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবনসদস্যপদ একটি সম্মানজনক পদ।

Manual3 Ad Code

প্রেসক্লাবের উন্নয়নে বিশেষ ভূমিকা সহ শিক্ষা ও সামাজিক অবস্থান বিবেচনা করে এ পদ প্রদান করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১৫৭ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31