- অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন
- বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জন্মাষ্টমীর শোভাযাত্রায় একসঙ্গে ইসকন ও সার্বজনীন পরিষদ
- শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান
- ৩নং ওয়ার্ড ফুটবল ফেডারেশনের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
- শুভ জন্মাষ্টমী উপলক্ষে কয়েস লোদী, মিফতাহ সিদ্দিকী ও ইমদাদ চৌধুরীর সাথে পুজা উদযাপন কমিটির মতবিনিময়
- সিলেটে ধর্মীয় স্বাধীনতা নিয়ে তরুণদের প্রাণবন্ত কর্মশালা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটের কাকুয়ার পারে বর্ণাঢ্য র্যালি
- ৩ দিনের মধ্যে ট্রিপল মার্ডারের ঘটনায় প্রকৃত অপরাধীদের আইনের আওতায় না আনলে বৃহত্তর আন্দোলনে যাবে এলাকাবাসী
- কোনভাবেই কাউকে নিপীড়িত হতে দেব না : সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
» শাপলা চত্ত্বরে গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আলহাজ্ব মাওলানা এমরান আলম
প্রকাশিত: ০৬. মে. ২০২৬ | বুধবার
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে বুধবার (৬ মে) বাদ মাগরিব লালদিঘীরপারস্থ মজলিস কার্যালয়ে মাসিক কার্যনির্বাহী বৈঠক শাখা সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান, মুফতি মাওলানা আলী আহমদ, মাওলানা কমর উদ্দিন, ডা. মাওলানা মোস্তফা আহমদ আজাদ, সহ-সাধারণ সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, মাওলানা সৈয়দ শুয়াইব আহমদ, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা বুকাইর আহমদ, মাওলানা আব্দুল মন্নান আজাদ, হাফিজ তারেক হাসান সাহেদ, হাফিজ মাওলানা তফজ্জুল হক, মাওলানা আব্দুল মুহাইমিন, মুফতি মোস্তফা হোসাইন, মুহাম্মদ সিকন্দর আলী, মুহাম্মদ ইউসুফ প্রমুখ।
সভাপতির বক্তব্যে মাওলানা এমরান আলম বলেন, ২০১৩ সালে ৫-৬ মে ঐতিহাসিক শাপলা চত্তরে হেফাজতে ইসলামের আহবানে লাখো জনতার সমাবেশে গভীর রাতে ঘুমন্ত ও ইবাদতরত অবস্থায় ধর্মপ্রাণ মুসলিমদের উপর নির্বিচারে গুলি চালিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অবিলম্বে হত্যাকারীদের ফাঁসির জোর দাবি জানাচ্ছি।
তিনি আরো বলেন, নতুন করে আর যেন কোন ফ্যাসিবাদ সৃষ্টি না হয় সেজন্য দেশের ৭০% জনগনের গণভোটের রায়কে গুরুত্ব দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
বৈঠকে বিগত মাসের কার্যক্রমের পর্যালোচনা ও আগামী ১৬ মে বাদ মাগরিব গণভোটের রায় বাস্তবায়নে সরকারের অনিহা জনগণ উদ্বিগ্ন শীর্ষক গোলটেবিল বৈঠক তালতলাস্থ হোটেল গুলশানের হলরুমে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৪২ বার
সর্বশেষ খবর
- অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন
- বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জন্মাষ্টমীর শোভাযাত্রায় একসঙ্গে ইসকন ও সার্বজনীন পরিষদ
- শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান
- ৩নং ওয়ার্ড ফুটবল ফেডারেশনের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর