শিরোনামঃ-

» বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য কর্মসূচী গ্রহণ; প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫. মে. ২০২৬ | মঙ্গলবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ

আগামী ৭ মে ‘বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস’যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের এক প্রস্তুতিমূলক কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন, সিলেট জেলা পরিষদের প্রশাসক ও সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী শামীম।

সভাটি সঞ্চালনা করেন, সোসাইটির সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী।

Manual8 Ad Code

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ মে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে দিনব্যাপী ব্যাপক কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।

দিবসের শুরুতে সকাল ৯টায় সারদা হলস্থ ইউনিট অফিসে দলীয় ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করা হবে।

Manual5 Ad Code

এরপর সকাল ৯টা ১৫ মিনিটে মানব প্রাচীর এবং সকাল ১০টায় জেলা পরিষদ চত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Manual1 Ad Code

এছাড়া দিবসটির তাৎপর্য তুলে ধরতে সকাল ১০টা ৩০ মিনিটে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত হবে এক বিশেষ আলোচনা সভা।

রেড ক্রিসেন্টের মানবিক সেবার অংশ হিসেবে দুপুরে মাতৃমঙ্গল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণের সিদ্ধান্তও সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।

বক্তারা মানবতার সেবায় রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিটি উদ্যোগকে তৃণমূল মানুষের কাছে পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

দিবসটির সকল কর্মসূচী সফল ও সার্থক করে তুলতে সংশ্লিষ্ট সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম,কার্যকরী কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন সামুন, আবু সাইদ, কামরুজ্জামান দিপু, পারভেজ আহমদ,তাহসিন হাসান চৌধুরী, সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন, যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১২৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930