শিরোনামঃ-

» দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও প্রতিষ্ঠাতাদের সম্মাননা অনুষ্ঠান বৃহস্পতিবার

প্রকাশিত: ০৫. মে. ২০২৬ | মঙ্গলবার

Manual2 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
সিলেটের অন্যতম সক্রিয় সংবাদকর্মীদের সংগঠন ‘দক্ষিণ সুরমা প্রেসক্লাব’এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী বৃহস্পতিবার (৭ মে) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এই বিশেষ আয়োজনে ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে।

দক্ষিণ সুরমার কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানটি শুরু হবে।

Manual2 Ad Code

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক।

প্রেসক্লাব সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ৭ মে যাত্রা শুরু করেছিল দক্ষিণ সুরমা প্রেসক্লাব।

দীর্ঘ ২০ বছরের পথচলায় যারা এই সংগঠনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং প্রতিকূল সময়ে নেতৃত্ব দিয়েছেন, তাদের অবদানকে স্মরণীয় করে রাখতেই এবারের বিশেষ সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Manual6 Ad Code

অনুষ্ঠানটি সফল করতে সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম।

এক বিবৃতিতে তারা বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকীর এই মিলনমেলা আমাদের ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

Manual1 Ad Code

২০ বছরের এই পথচলায় আমাদের অগ্রজদের অবদান অতুলনীয়। আমরা আশা করি, সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি সার্থক ও প্রাণবন্ত হয়ে উঠবে।”

Manual4 Ad Code

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই দক্ষিণ সুরমার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার আদায় এবং জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে এই প্রেসক্লাব অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৫ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31