- আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.) : সিসিক প্রশাসক
- সব অন্যায়ের বিরুদ্ধে তরুণদের সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে : মাওলানা আসআদ উদ্দিন
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
» সিলেটে হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয়ের কর্মশালা
প্রকাশিত: ০৪. মে. ২০২৬ | সোমবার
সরকারিভাবে হওয়ার ব্যবস্থাপনা সহজ, সুন্দর ও ভোগান্তিমুক্ত : এমরান আহমদ চৌধুরী এমপি
নিউজ ডেস্কঃ
সরকারিভাবে সিলেট জেলার হজ যাত্রী বৃদ্ধির লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল, বিশিষ্ট উলামায়ে কেরাম এবং সিলেট জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবদের নিয়ে কর্মশালা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সোমবার (৪ মে) নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ড. সৈয়দ শাহ এমরান-এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের মুসলমানরা ধর্মপ্রাণ ও আল্লাহভীরু। আমরা সবাই জীবনে একবার হলেও আল্লাহর ঘর দেখার স্বপ্ন দেখি।
মানুষ দিন দিন সচ্ছল হচ্ছে, অথচ ১৮ কোটি মানুষের এই দেশে হাজীদের সংখ্যা খুবই কম। সরকারিভাবে হজে যাওয়া হাজীদের সংখ্যা আরো কম।
সরকারিভাবে হওয়ার ব্যবস্থাপনা সহজ, সুন্দর ও ভোগান্তিমুক্ত। হজ ব্যবস্থাপনায় সরকারের ব্যবসায়িক উদ্দেশ্য না থাকায় এবং জবাবদিহিতা ও স্বচ্ছতা থাকায় হাজীরা প্রতারিত হন না।
এই চমৎকার বিষয়গুলো মানুষদের জানালে সরকারিভাবে হজে যাওয়া মানুষের সংখ্যা বাড়বে। অসংখ্য প্রবাসীরা বাংলাদেশে নিবন্ধন করে হজে যান।
তাদেরও সরকারিভাবে হজে যেতে উদ্বুদ্ধ করতে হবে। তিনি জনগণকে আশ্বস্ত করতে ও সরকারিভাবে হজে যেতে উদ্বুদ্ধকরণে উলামায়ে কেরাম এবং মসজিদের ইমাম ও খতিবদের কাজ করার আহ্বান জানান।
কর্মশালায় ভিডিও কনফারেন্সে শুভেচ্ছা বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ।
তিনি বলেন, সরকারি ব্যবস্থাপনায় হজ অত্যন্ত চমৎকার ও স্বচ্ছতার সাথে সম্পন্ন হয়। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় অনেক সময় নানা ত্রুটি-বিচ্যুতি ঘটে।
অথচ আমরা সরকারিভাবে যথেষ্ট সংখ্যক হাজীদের হজে পাঠাতে পারিনা। যেখানে এবার সাড়ে ৭৮ হাজার হাজী হজে যাচ্ছেন সেখানে ওমরাহ পালনকারীদের সংখ্যা প্রায় সাড়ে চার লক্ষের উপরে। আমাদের প্রতিবেশী ভারত ও পাকিস্তান ৬০-৭০ শতাংশ হাজীদের সরকারিভাবে হজে পাঠায়।
তিনি বলেন, সৌদি সরকারের পক্ষ থেকে হাজীদের কোটা পূরণের জন্য চাপ দেয়া হচ্ছে। সরকার এবার ২৫ শতাংশ হাজীদের সরকারি ব্যবস্থাপনায় হজে পাঠানোর উদ্যোগ নিয়েছে।
তাই সরকারিভাবে হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে সরকার সারা দেশব্যাপী সভা, সেমিনার ও প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে।
সিলেটের এই কর্মশালার মধ্য দিয়ে এই কার্যক্রমের সূচনা হলো। সচিব আরো বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও জ্বালানি মূল্যের কারণে বিমানের ভাড়া বেশি ছিল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের প্রচেষ্টায় এই ভাড়া কমিয়ে আনা হয়েছে।
তিনি হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে সরকারের এই কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও সরকারের যুগ্মসচিব আশরাফুর রহমান।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (হজ) ড. মো. মঞ্জুরুল হক।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, সিলেট কালেক্টরের জামে মসজিদের ইমাম মাওলানা মো. শাহ আলম।
সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন সিলেটের ফিল্ড অফিসার সৈয়দ ফখরুল ইসলাম।
কর্মশালায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিস্টেম অ্যানালিস্ট মো. সাইফুল ইসলাম, ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক আনোয়ার কাদিরসহ ইসলামিক ফাউন্ডেশন সিলেটের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ড. সৈয়দ শাহ এমরান বলেন, হজ ফরজ ইবাদত হলেও অনেকের মধ্যে হজ করতে অনীহা দেখা যায়।
হজকে আরও গতিশীল ও হাজীদেও যথাযথভাবে সেবা দিতে ও হাজী সংখ্যা বাড়াতে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানুষ আমাদের কথা শুনে ও গুরুত্ব দেয়।
এই সুযোগ কাজে লাগিয়ে মানুষকে সরকারিভাবে হজে যেতে আমাদের উদ্বুদ্ধ করতে হবে। তিনি সবার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ১৫১ বার
সর্বশেষ খবর
- আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.) : সিসিক প্রশাসক
- সব অন্যায়ের বিরুদ্ধে তরুণদের সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে : মাওলানা আসআদ উদ্দিন
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.) : সিসিক প্রশাসক
- সব অন্যায়ের বিরুদ্ধে তরুণদের সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে : মাওলানা আসআদ উদ্দিন
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক


