- আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.) : সিসিক প্রশাসক
- সব অন্যায়ের বিরুদ্ধে তরুণদের সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে : মাওলানা আসআদ উদ্দিন
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
» ধনকান্দি গ্রামের জলাবদ্ধতা দূর ও রাস্তা পুনঃনির্মাণের দাবিতে সিসিক প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান
প্রকাশিত: ০৪. মে. ২০২৬ | সোমবার
নিউজ ডেস্কঃ
সিলেট সিটি কর্পোরেশনের বর্ধিত ৩৩নং ওয়ার্ডের ধনকান্দি গ্রামে জলাবদ্ধতা দূর করতে ড্রেন নির্মাণ এবং চলাচলের অনুপযোগী রাস্তা পুনঃনির্মাণের দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর বরাবর স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী।
সোমবার (৪ মে) দুপুরে এলাকাবাসীর পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে এলাকাবাসী উল্লেখ করেন, ধনকান্দি গ্রামের ২নং ব্রিজ হতে মহিলা মাদ্রাসা ও টিলাবাড়ী রোডটি বর্তমানে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে।
হযরত শাহপরান (রহঃ) পাঁচঘরী রোড ও আমীছড়ার ওপর দিয়ে ধনকান্দি পশ্চিম পাড়ায় যাতায়াতের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করেন।
বিশেষ করে ‘ধনকান্দি হযরত হালিমা সাদিয়া (রাঃ) দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসা’র শতাধিক ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাকে চরম দুর্ভোগের মধ্যে এই পথ পাড়ি দিতে হয়।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, রাস্তার পাশে থাকা ড্রেনটি অত্যন্ত সরু এবং ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।
বৃষ্টির পানি নামতে ২ থেকে ৩ দিন সময় লাগে, ফলে পানি বাড়িঘরে ঢুকে পড়ে জনজীবন বিপর্যস্ত করে তুলছে। এতে বসবাস ও যাতায়াতে স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, ধনকান্দি হযরত হালিমা সাদিয়া (রাঃ) দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাজী মোঃ ওয়াছিল, ধনকান্দি গ্রামের বিশিষ্ট মুরুব্বি মো. সাদিক মিয়া, হাজী সালেহ আহমদ, ধনকান্দি সমাজ কল্যান সংস্থার সভাপতি মো. রাসেল আহমদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, সিলেট জেলা শাখার ১ম সিনিয়র যুগ্ম আহবায়ক ও ধনকান্দি সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ রমিজ উদ্দিন প্রমুখ।
এলাকাবাসী দ্রুত সরজমিনে এলাকাটি পরিদর্শন করে ড্রেন নির্মাণ ও রাস্তা পুনর্নির্মাণের মাধ্যমে জনদুর্ভোগ লাঘবে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১০৪ বার
সর্বশেষ খবর
- আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.) : সিসিক প্রশাসক
- সব অন্যায়ের বিরুদ্ধে তরুণদের সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে : মাওলানা আসআদ উদ্দিন
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর