শিরোনামঃ-

» আগামীকাল সাম্রাজ্যবাদ ও যুদ্ধ বিরোধী জোটের সিলেট বিভাগীয় প্রতিনিধি সভা সফল করুন

প্রকাশিত: ০৪. মে. ২০২৬ | সোমবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ
সাম্রাজ্যবাদ ও যুদ্ধ বিরোধী জোটের সিলেট বিভাগীয় প্রতিনিধি সভা আগামীকাল মঙ্গলবার (৫ মে) বিকাল সাড়ে ৩টায় মিরবক্সটুলাস্হ হোটেল ইনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে।

এতে সাম্রাজ্যবাদ ও যুদ্ধ বিরোধী জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত থাকবেন, বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য অনিরুদ্ধ দাস অঞ্জন, সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, বাংলাদেশ জাসদ এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জাকির আহমদ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক মন্ডলীর সদস্য নজরুল ইসলাম, বাসদ মাহবুব) এর মহিউদ্দিন চৌধুরী লিটন, বাসদ (মার্কসবাদী)‌ কেন্দ্রীয় সদস্য রাশেদ শাহরিয়ার, সোনার বাংলা পার্টির কেন্দ্রীয় নেতা সৈয়দ হারুন রশীদ চৌধুরী।

Manual5 Ad Code

এদিকে বিভাগীয় প্রতিনিধি সভা সফল করার লক্ষ্যে ৪ মে সোমবার বিকাল ৫টায় চৌহাট্টায় সাম্রাজ্যবাদ ও যুদ্ধ বিরোধী জোট সিলেট জেলা শাখার এক সভা বাংলাদেশ জাসদ সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট জাকির আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

সভায় উপস্থিত ছিলেন, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক সিরাজ আহমদ, সিপিবি সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাসান,  সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক এডভোকেট মহীতোষ দেব মলয়,বাসদ(মার্কসবাদী) জেলা সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, বাসদ সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, প্রমূখ।

নেতৃবৃন্দ আগামীকাল মঙ্গলবার সাম্রাজ্যবাদ ও যুদ্ধ বিরোধী জোটের সিলেট বিভাগীয় প্রতিনিধি সভা সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১০১ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31