শিরোনামঃ-

» শাহজালাল (রহ.) মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির নির্বাচন সম্পন্ন; সভাপতি কয়েস, সম্পাদক এনাম

প্রকাশিত: ০৪. মে. ২০২৬ | সোমবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং বি-১৪১৮)-এর অন্তর্ভুক্ত শাহজালাল (রহ.) মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির ২০২৬-২০২৯ ইংরেজি সনের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

সোমবার (৪ মে) নগরীর মিরাবাজার এলাকায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত এই কমিটিতে মো. কয়েছ আহমদ সভাপতি ও মো. এনামুল হক মনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য পদপ্রাপ্ত সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. ওলিউর রহমান, সহ-সম্পাদক মো: আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল মিয়া, কোষাধ্যক্ষ  মো. শাহ আলম, সদস্য ফয়সল আহমদ।

Manual7 Ad Code

নির্বাচন পরিদর্শনে এসে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, শ্রমিকরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি।”

Manual3 Ad Code

তিনি নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে শ্রমিকদের অধিকার রক্ষায় এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম, মিতালী সমাজ কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সেক্রেটারি তরুণ সমাজসেবক শহিদুজ্জামান সুমন ও সাংগঠনিক সম্পাদক আলী হায়দার।

Manual2 Ad Code

এছাড়াও পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মানিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, সহ-সাধারণ সম্পাদক মাহবুব মিয়া, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ এবং সদস্য শাহাবুদ্দিন আহমদ।

Manual7 Ad Code

সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনায় প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, সেলিম আহমদ এবং পোলিং অফিসার ছিলেন হাসান মিয়া।

নির্বাচন শেষে বিজয়ীরা একে অপরকে মিষ্টি মুখ করান এবং পেশাগত মান উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৯৯ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31