শিরোনামঃ-

» দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা জীবনের সফল সমাপ্তি

প্রকাশিত: ০৪. মে. ২০২৬ | সোমবার


Manual6 Ad Code

নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা সুলতানা-কে বিদায় সংবর্ধনা

নিউজ ডেস্কঃ
নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা সুলতানা-র দীর্ঘ ৩৯ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের সফল সমাপ্তিতে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (৪ মে) দুপুর ১২টায় নগরীর শিবগঞ্জস্থ খরাদিপাড়া বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

Manual6 Ad Code

বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রাক্তন সভাপতি ও শিক্ষানুরাগী হাজী মো. কুদরত উল্লাহ ফাহের-এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক এর পরিচালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাখাওয়াত এরশেদ।

Manual1 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার  মোহাম্মদ নজরুল ইসলাম, এ. কে. এম রুহুল আমীন, সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ, সিলেট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ মো. নেয়ামত উল্লাহ, সিলেট সদর উপজেলার ইন্সট্রাক্টর এ. কে. এম আনিছুজ্জামান ভূইয়া, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সায়মা সুলতানা, মোহাম্মদ আবদুর রশিদ, মো. সানাউল হক, কাজী মুহ. জাফর।

Manual8 Ad Code

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এলাকার বিশিষ্ট মুরব্বী রুমায়ুন সিদ্দিকী, অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলী রাণী দে, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সায়মা আক্তার মিম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মুহিবুর রহমান নিরব।

সভায় বক্তারা বিদায়ী প্রধান শিক্ষক হোসনে আরা সুলতানার দীর্ঘ শিক্ষকতা জীবনের ভূয়সী প্রশংসা করেন এবং তার কর্মময় জীবনের অভিজ্ঞতা কোমলমতি শিক্ষার্থীদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Manual3 Ad Code

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

পরিশেষে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক, ছাত্র ও অভিভাবকগণ ফুল ছিটিয়ে গাড়িতে তুলে দেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩১ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930