- এবার ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দামোদর দীপদান উৎসব
- নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ এর কমিটি গঠন
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
- বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র্যালি
- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের আলোচনা সভা
- শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’, বিভিন্ন কর্মসূচী গ্রহণ
- জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা’র প্রতিষ্ঠাতা সভাপতি আবু হেনা চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত
- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
» সিলেট উইমেন্স মেডিকেল কলেজে নবাগত ছাত্রীদের ওরিয়েন্টেশন সম্পন্ন
প্রকাশিত: ০৩. মে. ২০২৬ | রবিবার
মানবিক চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তুলে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে : ডা. জিয়াউর রহমান চৌধুরী
নিউজ ডেস্কঃ
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, চিকিৎসা পেশা কেবল একটি পেশা নয়, এটি অত্যন্ত মহৎ এবং দায়িত্বশীল একটি ব্রত।
একজন শিক্ষার্থীকে কেবল মেধাবী হলেই চলবে না, বরং দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তুলে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে।
বর্তমান সময়ের প্রেক্ষাপট উল্লেখ করে তিনি আরও বলেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুত হতে হবে। নিয়মিত পড়াশোনা ও গবেষণার মাধ্যমে নিজেদের আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে।
কলেজের শিক্ষা কার্যক্রমের প্রশংসা করে অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই কলেজের সমৃদ্ধ ও আধুনিক শিক্ষা পরিবেশের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। এখান থেকে অর্জিত জ্ঞানই তোমাদের আগামী দিনের পথচলার পাথেয় হবে।
তিনি বলেন, উইমেন্স মেডিকেল কলেজ চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। এই কলেজের শিক্ষার্থীরা শিক্ষা অর্জন শেষে ডাক্তার হয়ে মানব সেবায় দেশের কল্যাণে কাজ করছে।
রোববার (৩ মে) সকাল ৯টায় কলেজ অডিটোরিয়ামে সিলেট উইমেন্স মেডিকেল কলেজে ১ম বর্ষ এমবিবিএস (২০২৫-২০২৬) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. শাহানা ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে ও হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ অচিরা ভট্টাচার্য এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের চেয়ারম্যান ও হলি সিলেট হোল্ডিং লিমিটেডের পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার, ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম, ম্যানেজিং ডাইরেক্টর প্রফেসর ডা. ওয়েস আহমেদ চৌধুরী, পরিচালক মেজর জেনারেল (অব.) ডা. সৈয়দ ইফতেখার উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. তহুর আব্দুল্লাহ চৌধুরী। ডকুমেন্টারি উপস্থাপনা করেন ডা. ইসতিয়াজ চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, মেডিকেল কলেজ হাসপাতালের মসজিদের মোয়াজ্জিন জাহিদুল আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে ২১তম ব্যাচের নবাগত ছাত্রীদের ফুল দিয়ে স্বাগত জানানো হয় এবং ফারস-৩ এর ম্যাগাজিন এর মোড়ক উম্মোচন করা হয়।
এসময় কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৩৪ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


