- অ্যাডভোকেট মুজিবুরের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকী শোক
- অ্যাডভোকেট মুজিবুরের মৃত্যুতে হুমায়ুন কবিরের শোক
- সিলেট মহানগর শ্রমিক কল্যাণের দায়িত্বশীল শিক্ষাশিবির
- এডভোকেট মুজিবের ইন্তেকালে ড. এনামুল হক চৌধুরীর শোক
- সিলেটে ৪৭তম বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা শুরু
- জমিয়ত উলামায়ে ইসলাম সিলেট মহানগরী বিশাল মিছিল
- মহান কমিউনিস্ট বিপ্লবী কমরেড আব্দুর রউফ মুকুল’র স্মরণে শোকসভায় বক্তারা
- ঈদকে সামনে রেখে সিলেটের হলি বাজার পরিদর্শনে বানিজ্য মন্ত্রী
- সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) স্মরণে অনুষ্ঠিত সম্মেলনে পীর মাশায়েখবৃন্দ
- দিরাই-শাল্লা সম্প্রীতি পরিষদ সিলেটের স্মরণসভা অনুষ্ঠিত
» ম্লান দাঁড়িয়ে থাকা ৭ তলা কলেজ ভবনে প্রাণ ফেরাচ্ছেন এমপি এমরান চৌধুরী
প্রকাশিত: ০৩. মে. ২০২৬ | রবিবার
বিয়ানীবাজারে সরকারি কলেজে ১২ কোটি টাকা বরাদ্দ, পুনঃনির্মাণ কাজ শুরু
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
সিলেট-৬ আসনের উপজেলা বিয়ানীবাজারে সরকারি কলেজের ৭ তলা একটি ভবন ছিলো অসম্পূর্ণ। একাডেমিক ও প্রশাসনকি এই ভবনটি ছাদঢালাই দিয়ে ফেলে রাখা হয়েছিলো বেশ কয়েক বছর।
ফলে ঐতিহ্যবাহী বিয়ানীবাজার সরকারি কলেজে শিক্ষার্থীদের পাঠদানে ব্যাঘাত ঘটছিলো, অসুবিধা হচ্ছিলো প্রশাসনিক কার্যক্রমে।
কিন্তু এবার সেই অসম্পূর্ণ ভবন সম্পূর্ণ করতে ১২ কোটি টাকা বরাদ্দ নিয়ে এসেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
রবিবার (৩ মে) বিয়ানীবাজার সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি সপ্তাহ-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি ভবনটির পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এমরান আহমদ চৌধুরী বলেন- এ সরকার শিক্ষাখাতকে অনেক গুরুত্ব দিচ্ছে।
তিনি শনিবার সিলেটে এসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, তোমাদের পড়ালেখা করতেই হবে। এর মাফ নাই। তোমরাই আগামীর দেশ গড়ার কারিগর।
সুতরাং- শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীদের জন্য বর্তমান সরকার সব করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর সাব্বির আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তারিকুল ইসলাম, পর্ষদ প্রধান প্রশান্ত কুমার মৃধা ও শিক্ষক মোহাম্মদ আব্দুর রহিম প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. আহমদ রেজা, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন, জেলা যুবদল নেতা জাহেদ আহমদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক দৌলা হোসেন সুভাষ ও উপজেলা ছাত্রদলের আহবায়ক এনাম উদ্দিন প্রমুখ।
পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন, প্রধান অতিথির অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।
এই সংবাদটি পড়া হয়েছে ৭৬ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


