শিরোনামঃ-

» এডভোকেট আব্দুল আহাদের মৃত্যুতে  সিলেট জামায়াতের শোক

প্রকাশিত: ০৩. এপ্রিল. ২০২৬ | শুক্রবার

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর জামায়াতের রুকন ও সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল আহাদ (৫৬) এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন, সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

Manual3 Ad Code

এক যৌথ শোক বার্তায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান ও হাফিজ আনওয়ার হোসাইন খান এবং সেক্রেটারী জয়নাল আবেদীন বলেন- সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুল আহাদ (৫৬) আমৃত্যু ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন।

তাঁর মৃত্যুতে আমরা একজন দ্বীনি ভাইকে হারালাম। ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় তিনি কাজ করে গেছেন।

Manual1 Ad Code

আল্লাহ পাক রাব্বুল আল-আমীন, মরহুম এডভোকেট আব্দুল আহাদকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও  পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৫ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930