- বিএইচআরসি’র মাসিক সভা; আর্থিক অনুদান ও টিউবওয়েল প্রদান
- নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে : সিসিক প্রশাসক
- চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরি সহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
- সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন
- সিউকের চেয়ারম্যানের সাথে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের সৌজন্য সাক্ষাৎ
- যুক্তরাজ্য যুবদল নেতা নাসিম আহমেদ সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ
- অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন
- বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জন্মাষ্টমীর শোভাযাত্রায় একসঙ্গে ইসকন ও সার্বজনীন পরিষদ
» দক্ষিণ সুরমায় বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের ইন্তেকাল
প্রকাশিত: ০৭. মার্চ. ২০২৬ | শনিবার
দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ।
শনিবার (৭ মার্চ) ভোর ৫টা ৪০ মিনিটে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। মাত্র ৬ মাস আগে তাঁর স্ত্রী ইন্তেকাল করেছেন।
নগরীর ২৯নং ওয়ার্ডের লাউয়াই মহল্লার বাসিন্দা মরহুম আব্দুন নূরের দ্বিতীয় ছেলে প্রবীণ সমাজসেবী ও মুরব্বি, সদালাপী, দেশপ্রেমিক আবু সাঈদ ছিলেন ’৭১-এর রণাঙ্গনের একজন নামকরা যোদ্ধা।
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ ২ ছেলে, ১ মেয়ে, ৪ ভাই, ৩ বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী এবং সহযোদ্ধা রেখে গেছেন।
তাঁর বড় ভাই তোফাজ্জ্বল করিম ওরফে আবু তৈয়বও একজন বীর মুক্তিযোদ্ধা এবং বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী।
ছোট অপর ৩ ভাই সাবেক কৃতী ফুটবলারত্রয় আবু বক্কর, আবু হোসেন ও আবু সুফিয়ান বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী ও কমিউনিটি নেতা।
বিকেল ৪টায় মরহুমের বাড়িপ্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের মরদেহকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এম এস অনীক চৌধুরীর উপস্থিতিতে এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) মুজাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদকে রাষ্ট্রীয় সম্মান জানায়।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার এম এস অনিক চৌধুরী এবং ওসি (তদন্ত) মুজাহিদুল ইসলাম যৌথভাবে বীর মুক্তিযোদ্ধার মরদেহ জাতীয় পতাকায় আচ্ছাদিত করে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় মরহুমের সহযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ খান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সাইফুল আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মছব্বির ওরফে কুতুব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইসরাইল মিয়া, বীর মুক্তিযোদ্ধা জানু মিয়া প্রমুখ।
বাদ আছর লাউয়াই কেন্দ্রীয় জামে মসজিদে বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এতে ইমামতি করেন, লাউয়াই কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মুফতি জাকারিয়া জাবের।
নামাজে জানাজায় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতা, সমাজকর্মী, সাংবাদিক ও বিপুল সংখ্যক এলাকাবাসী অংশ নেন।
এ সময় মুক্তিযোদ্ধাদের পক্ষে আলহাজ্ব সাইফুল আলম এবং পরিবারের পক্ষে মরহুমের ছোট ভাই শিক্ষাবিদ আবু হোসেন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
পরে মরহুমের লাশ স্থানীয় লাউয়াই পঞ্চায়েতি কবরস্তানে দাফন করা হয়।
উল্লেখ্য, মাত্র ১৫ দিন আগে বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ পবিত্র ওমরাহ্ পালন করে দেশে এসেছেন। দেশে এসেই তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর আর সুস্থ হননি।
এই সংবাদটি পড়া হয়েছে ১৬২ বার
সর্বশেষ খবর
- বিএইচআরসি’র মাসিক সভা; আর্থিক অনুদান ও টিউবওয়েল প্রদান
- নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে : সিসিক প্রশাসক
- চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরি সহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
- সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর