শিরোনামঃ-

» ২০ রমজানের মধ্যে সকল শ্রমিকের বেতন-বোনাস পরিশোধ করুন: সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট

প্রকাশিত: ০৬. মার্চ. ২০২৬ | শুক্রবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ
২০ রমজানের মধ্যে সকল শ্রমিকের চলতি মাসের বেতন, পূর্ণ বোনাসসহ বকেয়া পরিশোধ, সিলেট নগরীতে আটককৃত ব্যাটারি চালিত যানবাহন ছেড়ে দেওয়ার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে শুক্রবার (৬ মার্চ) দুপুর ২টায় ইলেকট্রিক সাপ্লাইস্থ সংগঠনের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সভাপতি আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর জেলা সহ-সভাপতি শহীদ আহমদ, সহ সাধারণ সম্পাদক মনজুর আহমদ, অর্থ সম্পাদক জাহেদ আহমদ, দপ্তর সম্পাদক মাহফুজ আহমদ, সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী, ৮নং ওয়ার্ডের সভাপতি হোসেন আহমদ, ৭নং ওয়ার্ডের তানভীর, আফছার আলী, ৫নং ওয়ার্ডের সাধারণ আলতাফ হোসেন, প্রমূখ ‌।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, রমজান মাসে  নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, শ্রমিক ছাঁটাই, মজুরি পরিশোধ না করা, যানবাহন শ্রমিকদের হয়রানি আমাদের দেশে প্রতিবছরের ঘটনা। ফলে উৎসব শ্রমজীবী মানুষের জন্য বেদনায় পরিণত হয়।

নেতৃবৃন্দ, ২০ রমজানের মধ্যে কর্মরত শ্রমিকদের বেতন-বোনাস সহ আইনানুগ প্রাপ্য পরিশোধ নিশ্চিত করা ছাড়াও কর্মহীন অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের পরিবারের জন্য উৎসব সামগ্রি নিশ্চিত করা এবং শ্রমিকদের উপর সব ধরনের নিপিড়ন বন্ধ করার দাবি জানান।

Manual6 Ad Code

বক্তারা, ঈদের আগে সিলেট নগরীতে আটককৃত ব্যাটারি চালিত যানবাহন ছেড়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৯ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31