শিরোনামঃ-

» সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির নতুন সভাপতি মহসিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আজিম পাটোয়ারী

প্রকাশিত: ০৬. মার্চ. ২০২৬ | শুক্রবার

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেটের স্বনামধন্য একাধিক বিদ্যাপীঠ, ব্যাংকসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও সিলেটে বিভিন্ন পেশার সাথে যুক্ত চাঁদপুরের কৃতি সন্তানদের বৃহৎ সংগঠন “চাঁদপুর জেলা কল্যাণ সমিতি, সিলেট” এর দ্বি-বার্ষিক সম্মেলন, স্মরণিকা প্রকাশ, শিক্ষা বৃত্তি প্রদান, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

শুক্রবার (৬ মার্চ) বিকেলে নগরীর নয়াসড়কস্থ একটি কমিউনিটি সেন্টারে দ্বি-বার্ষিক সম্মেলনে পুরাতন কমিটি বিলুপ্ত করে ২০২৬-২৭ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়।

Manual8 Ad Code

গঠণতন্ত্র মোতাবেক ৩১ সদস্য বিশিষ্ট কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন, মো. মহসিন ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী মো. আব্দুল হক মিয়াজী, সহ-সভাপতি মো. বাবুল আক্তার, মো. জাকির হোসেন, মো. খোরশেদ আলম বুলবুল, মির্জা মো. হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক শাহ মো. ফজলে আজিম পাটোয়ারী, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবুল হাসনাত, মো. মাসুদ কাজী, মো. আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক মো. সেলিম মজুমদার, সহ-অর্থ সম্পাদক মো. শামছুল হক, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন মুন্সি, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল করিম, প্রচার সম্পাদক মো. লোকমান হোসেন গাজী, দপ্তর সম্পাদক মো. রফিক মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন প্রধান, শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো.মিছবাহ উদ্দিন রনি, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক মো. আমির হোসেন খান।

Manual3 Ad Code

নির্বাহী সদস্যরা হলেন, গাজী মো. জহিরুল ইসলাম, মো. আলী আশরাফ পাটোয়ারী, মো. তাজুল ইসলাম সরকার, মোছা. রুনা সুলতানা, মো. আবু ইউসুফ, মো. ইসমাইল মিয়াজী, মো. রিয়াদ হোসেন, মো. নেয়ামত খান, মো. ছাত্তার সরকার, মো. আব্দুর রহিম, ফরিদ আহমেদ ও শাহাদাত হোসেন।

প্রধান নির্বাচন কমিশনেরর দায়িত্বপালন করেন, প্রফেসর ড. এস. এম. সাইফুল ইসলাম, নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. আবু জাফর ব্যাপারী, প্রকৌশলী আব্দুল কাদের মুজাহিদ।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক, সমিতির সভাপতি গাজী মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মহসিন ভূঁইয়া ও প্রকৌশলী আবুল হাসনাতের যৌথ পারিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, সমিতির আহবায়ক শাহ মো. ফজলে আজিম পাটোয়ারী।

আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সমিতির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এস. এম. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মো. মহসিন ভূইঁয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন, বৃহত্তর কুমিল্লা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম, পুলিশ সুপার শরিফুল ইসলাম, সাবেক সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মির্জা হারুন, সিনিয়র সহ-সভাপ্রতি আব্দুল হক মিয়াজি, শিক্ষার্থী উম্মে হাওয়া মালিহা, রফিকুল ইসলাম, রুনা সুলতানা প্রমুখ। সমিতির সদস্যদের মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

মুসলিম উম্মার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন, কালেক্টর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. শাহ আলম।

অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন, হাফিজ মো. রায়হান গাজী।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১০২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31