শিরোনামঃ-

» জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিল

প্রকাশিত: ০৬. মার্চ. ২০২৬ | শুক্রবার


Manual7 Ad Code

দেশ জাতীর কল্যাণে আমৃত্যু কাজ করেছেন জাগপা প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধান : মাওলানা হাবিববুর রহমান

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, জাগপার প্রতিষ্ঠাতা ও সভাপতি মরহুম শফিউল আলম প্রধান ছিলেন মেহনতী জনতার ভাগ্য উন্নয়ন পরিবর্তনের স্বপ্নদ্রষ্টা এক বীরপুরুষ, আধিপত্যবাদ আগ্রাসন দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদী।

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে মৃত্যুর আগ পর্যন্ত স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম চালিয়ে গেছেন। তিনি নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে দেশে জাতির জন্য লড়াই প্রতিবাদ করে গেছেন তা ইতিহাস হয়ে থাকবে।

Manual2 Ad Code

তিনি বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। এই মাসে তাকওয়া অর্জনের মাধ্যমে ব্যক্তি ও সমাজ জীবনে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব।

তিনি রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান।

তিনি শুক্রবার (৬ মার্চ) সিলেট নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জাগপা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় সমন্নয়ক ও সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খেলাফত মজলিশ সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, বাংলাদেশ খেলাফত মজলিশ মহানগর সভাপতি মাওলানা এমরান আলম, সহ সভাপতি মাওলানা মুহিবুর রহমান, এলডিপি মহাগরের সভাপতি মোজাম্মিল হোসেন লিটন, লেবার পার্টি মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, ইসলামী আন্দোলন মহানগর সভাপতি মাওলানা ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, নেজাম ইসলাম পার্টি মহানগর সভাপতি মাওলানা মোজাম্মেল হক তালুকদার, এনসিপি কিশোরগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক এনামুল হক মুরাদ।

Manual7 Ad Code

জেলা জাগপা প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ফরিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জাগপা সিলেট মহানগরের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, অর্থ সম্পাদক ফরহাদুর রেজা নাদিম, সাবেক সহ সাধারণ সম্পাদক কামরুজ্জামান শাহীন, কার্যকরি সদস্য বি সিদ্দিকী মহারাজা, কামরুল ইসলাম, রফিকুল ইসলাম বাবুল, জাগপা নেতা সাজু আহমদ, আবু খালেদ জীবন, সোলেমান আহমদ, জুবেল আহমদ, তুহিন হোসেন, আয়েল, জাবেদ আহমদ, রেদওয়ান আহমদ, শিপলু, মাহিন আহমদ প্রমুখ।

Manual5 Ad Code

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, জাগপা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান।

Manual7 Ad Code

বক্তারা গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন ও মৌলিক সংস্কার বিষয়ে আগামী সংসদ অধিবেশনে আলোচনা করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৮ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31