- বিএইচআরসি’র মাসিক সভা; আর্থিক অনুদান ও টিউবওয়েল প্রদান
- নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে : সিসিক প্রশাসক
- চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরি সহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
- সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন
- সিউকের চেয়ারম্যানের সাথে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের সৌজন্য সাক্ষাৎ
- যুক্তরাজ্য যুবদল নেতা নাসিম আহমেদ সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ
- অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন
- বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জন্মাষ্টমীর শোভাযাত্রায় একসঙ্গে ইসকন ও সার্বজনীন পরিষদ
» নিসচার প্রতিবেদন; ফেব্রুয়ারি মাসে সিলেটের সড়কে ঝরল ২৬ প্রাণ
প্রকাশিত: ০৪. মার্চ. ২০২৬ | বুধবার
নিউজ ডেস্কঃ
ফেব্রুয়ারি মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ২৬ জনের প্রানহানি হয়েছে।
এরমধ্যে ১০ জনই মোটরসাইকেল চালক ও আরোহী। ফেব্রুয়ারি মাসে সিলেট বিভাগে সবচেয়ে বেশি প্রানহানি ঘটেছে সিলেট জেলায়।
কম সংঘটিত হয়েছে হবিগঞ্জ জেলায়। ফেব্রুয়ারি মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন।
বুধবার (৪ মার্চ) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে ফেব্রুয়ারি মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়।
ফেব্রুয়ারি মাসে সিলেট জেলায় ১৩টি সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
সুনামগঞ্জ জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১০জন আহত হয়েছেন।
মৌলভীবাজার জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৩টি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ফেব্রুয়ারি মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১২টি সড়ক দুর্ঘটনায় ১০ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ৫টি সড়ক দুর্ঘটনায় ৭ জন সিএনজি ও টমটম চালক ও আরোহী, ১১টি সড়ক দুর্ঘটনায় ১১ জন চালক ও ৬টি সড়ক দূর্ঘটনায় ৬ জন পথচারী নিহত হয়েছেন।
এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৩টি দুর্ঘটনায় ৩ জন, মুখোমুখি সংঘর্ষে ৯টি দুর্ঘটনায় ৯ জন, গাছ ও বৈদ্যুতিক খুঁটির সাথে আঘাতে ১টি দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন।
এছাড়া ফেব্রুয়ারি মাসে নিহত ২৬ জনের মধ্যে ২০ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, জানুয়ারি মাসে সিলেট বিভাগে ২৫টি সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৪৩ বার
সর্বশেষ খবর
- বিএইচআরসি’র মাসিক সভা; আর্থিক অনুদান ও টিউবওয়েল প্রদান
- নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে : সিসিক প্রশাসক
- চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরি সহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
- সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর