শিরোনামঃ-

» প্রকৌশলী ও স্থপতি কনসালটেন্সিদের ইফতার মাহফিল

প্রকাশিত: ০৪. মার্চ. ২০২৬ | বুধবার

Manual3 Ad Code

আধুনিক ও স্মার্ট নগরী গড়ে তুলতে প্রকৌশলীদের পেশাদারিত্বের কোন বিকল্প নেই : কাইয়ুম চৌধুরী

নিউজ ডেস্কঃ
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটকে একটি আধুনিক ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে হলে স্থপতি ও প্রকৌশলীদের পেশাদারিত্বের কোন বিকল্প নেই।

Manual2 Ad Code

নকশা বহির্ভূত ভবন নির্মাণ রোধে কনসালটেন্সি ফার্মগুলোকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, অনেক ক্ষেত্রে অপেশাদার ব্যক্তিরা কনসালটেন্সি সেবা প্রদান করছেন, যা দীর্ঘমেয়াদে ঝুঁকির কারণ হতে পারে।

ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচারাল ফার্মগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং পেশাগত সমস্যা সমাধানে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

Manual1 Ad Code

বুধবার (৪ মার্চ) নগরীর দরগা গেটস্থ গ্র্যান্ড মোস্তফা হোটেল আবাবিলের হলরুমে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেকচারাল কনসালটেন্সি ফার্ম (এইসিএফ), সিলেট-এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual2 Ad Code

এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেকচারাল কনসালটেন্সি ফার্ম (এইসিএফ), সিলেটের সভাপতি ইঞ্জিনিয়ার শাহাব উদ্দিন শামিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাজান কবির রিপনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাবিপ্রবির অধ্যাপক মুস্তাক আহমদ, সিসিকের চিফ ইঞ্জিনিয়ার প্রকৌশলী আলী আকবর, প্লানার তানবির মোল্লা, এলজিইডির সুপারেন্টেন্ড মো: ফারুক আহমদ, লাফাজের সেলস ম্যানেজার সাইফুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টেকনিক্যাল সার্ভিস ম্যানেজার মাসুদ রানা, আইডিবির সাবেক সভাপতি মাহমুদুর রশিদ মাশরুর, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেকচারাল কনসালটেন্সি ফার্ম (এইসিএফ), সিলেটের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার আবু তাহের, ইঞ্জিনিয়ার সদানন্দ ভট্টাচার্য্য, ইঞ্জিনিয়ার জুবেল আহমদ চৌধুরী, ইঞ্জিনিয়ার কুপেশ দেবনাথ, ইঞ্জিনিয়ার আব্দুস শহীদ, ইঞ্জিনিয়ার আব্দুল বাসেত চৌধুরী, ইঞ্জিনিয়ার এহছানুল করিম চৌধুরী রিমন, ইঞ্জিনিয়ার শরীফ হুমায়ুন, ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম, আর্কটেক্টর সৈয়দ বেলাল, আর্কটেক্টর নুসরাত জাহান, ইঞ্জিনিয়ার রোকসানা জলি, শিবুপ্রসাদ দাস, সহযোগী অধ্যাপক আর্কটেক্টর সুব্রত দাস প্রমুখ।

Manual5 Ad Code

ইফতার মাহফিলে দোয়া পরিচালনায় করেন মাহমুদুর রশীদ মাশরুর।

মাহফিলে সংগঠনের সদস্যবৃন্দ এবং প্রকৌশল ও স্থাপত্য খাতের পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

ইফতারের পূর্বে আয়োজিত আলোচনা সভায় মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১৪১ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31