শিরোনামঃ-

» প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে সিলেট বিভাগ গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ০৩. মার্চ. ২০২৬ | মঙ্গলবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেটের উন্নয়মূলক সংগঠন সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির কাছে সিলেট বিভাগের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের দাবী জানানো হয়েছে।

Manual7 Ad Code

মঙ্গলবার (৩ মার্চ) সকালে সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবনে সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মন্ত্রীকে একটি স্মারকলিপি প্রদান করেন।

Manual8 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, সিলেট-৩ আসনের এমপি এম এ মালিক, সিলেট-৬ আসনের এমপি এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট বিভাগ গণদাবী ফোরামের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমদ প্রমুখ।

Manual8 Ad Code

স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো হচ্ছে, জেলা ও উপজেলা সদরসহ সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অবস্থিত জেলা পরিষদের ডাকবাংলো সমূহকে উন্নয়ন, সম্প্রসারণ, পর্যটক ও দর্শনার্থীদের সুবিধার্থে সিলেট শহর অথবা শহরতলীতে উন্মুক্ত মাঠ সম্বলিত আধুনিক অতিথিশালা স্থাপন, সিলেট মহানগরীর উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম পার্শ্বে গাড়ী পার্কিং সুবিধাসহ চারটি মাঠ স্থাপন, হবিগঞ্জ জেলার বাহুবল, লাখাই, আজমিরীগঞ্জ, সুনামগঞ্জ জেলার ধর্মপাশা, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, তাহিরপুর, শাল্লা, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সদর, মৌলভীবাজার জেলার রাজনগর, জুড়ী, সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা, গোয়াইনঘাট, জৈন্তাপুর, ওসমানীনগর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার জাফলংকে পৌরসভা গঠন, সিলেট বিভাগের সকল পৌর এলাকার বর্জ্য অúসারণের জন্য পর্যাপ্ত আধুনিক ময়লাবাহী গাড়ী ও যানবাহন সরবরাহ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসন কল্পে সকল কাঁচা রাস্তা ও পানি নিষ্কাষনের ড্রেইন নির্মাণ, পৌর এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা, সিলেট সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ প্রতিষ্ঠা, নগরীর পূর্ব, পশ্চিম ও উত্তর পাশে তিনটি আধুনিক বাস টার্মিনাল স্থাপন, সিলেট পর্যটন উন্নয়ন বোর্ড  গঠন, বিভাগের সকল উপজেলা সদর, জেলা সদর ও প্রধান হাট বাজার সমূহের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা, সকল উপজেলা সদরের উন্নয়নের লক্ষ্যে দীর্ঘমেয়াদি মাষ্টার প্ল্যানের মাধ্যমে অবকাঠামো ও নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি করা, সকল পর্যটন র্স্পট ও স্থানের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন, সিলেট বিভাগের পরিত্যাক্ত সকল পুকুর, দিঘী, খাল, বিল, ছড়া, ও জলাশয় সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ।

এই সংবাদটি পড়া হয়েছে ১০৪ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930