শিরোনামঃ-

» লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ০৩. মার্চ. ২০২৬ | মঙ্গলবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) বিকালে নগরীর কুমারপাড়াস্থ জামিয়াতুল কুরআন আল-মাদানীয়া মাদরাসায় শিক্ষার্র্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন ক্লাব নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির প্রেসিডেন্ট গৌতম বণিক, সেক্রেটারী লায়ন মো. জুমা আহমদ, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও ক্লাবের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, হলিসিটির সাবেক প্রেসিডেন্ট লায়ন সাজুওয়ান আহমদ, ইঞ্জিনিয়ার লায়ন আবু তাহের, লায়ন কাজী আব্দুল মুকিত সুমন, ডাইরেক্টর রেজাউল হক, লায়ন আফছার উদ্দিন আহমদ প্রমুখ।

Manual8 Ad Code

এসময় বক্তারা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও নিঃস্ব মানুষের কল্যাণে এগিয়ে আসা প্রতিটি সামর্থ্যবান নাগরিকের নৈতিক ও মানবিক দায়িত্ব। সমাজে দারিদ্র্য বিমোচন ও মানবসেবা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

Manual3 Ad Code

বক্তারা আরও বলেন, মানবতার সেবা শুধু একটি মহৎ কাজ নয়, এটি ইবাদতের সমান মর্যাদাসম্পন্ন। যাদের সামর্থ্য আছে, তাদের উচিত বিপদে-আপদে অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

Manual1 Ad Code

এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে, যা একটি উন্নত ও কল্যাণমুখী সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখে।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৩২ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031