শিরোনামঃ-

» আগামীকাল শ্রমিকনেতা আবুল কালাম আজাদ-এর ৯ম মৃত্যুবার্ষিকী

প্রকাশিত: ০২. মার্চ. ২০২৬ | সোমবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ
আগামীকাল মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) এদেশের শ্রমিক-কৃষক-মেহনতি জনগণের অকৃত্রিম বন্ধু, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজি: নং চট্টঃ ১৯৩৩)-এর প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন (রেজি: নং বিঃ ২০৩৭)-এর সাবেক কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক, হোটেল সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সাবেক আহবায়ক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ (রেজিঃ নং বাজাফে: ০৫) এর সিলেট জেলা শাখার সাবেক সহ-সভাপতি এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সাবেক প্রচার সম্পাদক আপোসহীন সংগ্রামী শ্রমিকনেতা আবুল কালাম আজাদ-এর ৯ম মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে কর্মসূচী গ্রহন করা হয়েছে।

যার মধ্যে রয়েছে ৩ মার্চ সকাল ৯টায় মানিকপীরস্থ উঁনার সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা।

Manual8 Ad Code

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক সকল থানা, উপজেলা ও আঞ্চলিক কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি কর্মসূচী সফলে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৭৯ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31