শিরোনামঃ-

» সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াং স্টার : কয়েস লোদী

প্রকাশিত: ০২. মার্চ. ২০২৬ | সোমবার

Manual3 Ad Code

অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তার পরিধি বাড়ানোই সিলেট ইয়াং স্টারের মূল লক্ষ্য।

Manual7 Ad Code

সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে এবং মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে এই সংগঠন ক্ষুদ্র উদ্যোগ প্রশংসনীয়।

Manual1 Ad Code

প্রতিষ্ঠারলগ্ন থেকেই এই সংগঠন বছর জুড়ে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের জীবনমান বদলে দিচ্ছে।

Manual1 Ad Code

তিনি সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সোমবার (২ মার্চ) বিকাল ৩টায় নগরীর মদিনা মার্কেটস্থ চাইনজ রেস্টুরেন্টের হলরুমে সিলেট ইয়াং স্টারের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ও প্রবাসীদের এক্সিকিউটিভ সদস্যদের অর্থায়নে প্রায় শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সংগঠনের সভাপতি মো: রাসেল আহমেদ-এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আলী আহসান হাবীবের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুস শুক্কুর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি, সংগঠনের উপদেষ্টা আমির হোসেন, সমাজসেবী ও প্রাক্তন শিক্ষক আহসান মাজবুব, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ খাঁন সজীব, সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জুনায়েদ আহমেদ, সহ-সভাপতি নুরেছ আলী, ছাতক শাখার সভাপতি  শিক্ষক পংকজ দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ দিপু, মো. নজরুল ইসলাম লায়েক আহমেদ, সমাজসেবা সম্পাদক মোহাম্মদ শাহ আলম, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক কয়ছর আহমেদ কাওসার, সহ-ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মনির হোসেন, আপ্যায়ন বিষয়ক আতাউর রহমান, আব্দুস শুকুর ও সদস্য সোহাগ ভূইয়া প্রমুখ।

সিলেট ইয়াং স্টারের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান মাসব্যাপী ছাতক, জগন্নাথপুর উপজেলা ও ঢাকা সহ বিভিন্ন প্রান্তে প্রায় ৫ লক্ষাধিক টাকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১১২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31