শিরোনামঃ-

» শাহপরানে দুর্বৃত্তদের হামলায় আহত শাহেদের পাশে এমদাদ চৌধুরী

প্রকাশিত: ০২. মার্চ. ২০২৬ | সোমবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ
সম্প্রতি দুর্বৃত্তদের হামলায় আহত নগরীর ৩৪নং ওয়ার্ডের শাহপরান উপশহর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শাহেদ আহমদকে দেখতে গিয়েছেন সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

Manual2 Ad Code

রোববার (১ মার্চ) রাতে আহতকে দেখতে শাহপরান উপশহরস্থ বাসায় যান তিনি। এসময় চিকিৎসার খোঁজ খবর নেয়ার পাশাপাশি হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, শাহপরান উপশহর নাগরিক কমিটির সভাপতি মো. ছালেহ আহমদ, ৩৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ছালেক আহমদ, ৩৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আব্দুল হক জাবেদ ও সাংগঠনিক সম্পাদক জাবেল আহমদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি, এলাকাবাসীর পক্ষ থেকে জুনেদ আহমদ চৌধুরী সানি, সিপার উদ্দিন, জুয়েল আহমদ, ডা. সুয়েব আহমদ (এমবিবিএস), মারুফুজ্জামান অশীন, মামুন আহমদ, জুবেল আহমদ ও শাহেদ আহমদ প্রমূখ।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৮৭ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031