শিরোনামঃ-

» দক্ষিণ সুরমা থানা কৃষকদলের সম্মেলন দেশকে ঢেলে সাজাতে কাজ করছেন তারেক রহমান : শফিকুল ইসলাম

প্রকাশিত: ২৭. ফেব্রুয়ারি. ২০২৬ | শুক্রবার


Manual7 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা শাখার সম্মেলন শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দক্ষিণ সুরমার তেতলী পয়েন্টে অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ সুরমা থানা কৃষকদল নেতা আলী নেওয়াজ খাঁন তুহিনের সভাপতিত্বে ও রিপন মিয়ার পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম।

Manual6 Ad Code

প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর শাখার সভাপতি হুমায়ূন কবির শাহীন।

Manual6 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম বলেন, নির্বাচনে বিজয়ী হয়েই দেশকে ঢেলে সাজাতে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ইতোমধ্যেই কৃষকদের কথা চিন্তা করে সরকার গঠনের ১০ দিনের মাথায় কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করে দেওয়া হয়েছে।

সারাদেশে চলছে খালকাটা কর্মসূচি। এর মাধ্যমে দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত এবং কৃষি খাতের মেরুদণ্ড শক্তিশালী হবে।

প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও  সিলেট মহানগর শাখার সভাপতি হুমায়ূন কবির শাহীন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথেই দেশের মানুষের কল্যাণে কাজ করছেন তারেক রহমান।

Manual5 Ad Code

তারেক রহমানের সরকারের সুশাসন ও উন্নয়ন দেখে আগামী নির্বাচনেও মানুষ বিএনপিকে ভোট দিবে ইনশাআল্লাহ।

Manual1 Ad Code

সম্মেলনে বক্তব্য রাখেন, সিলেট মহানগর কৃষকদলের সহ-সভাপতি এ কে এম শাহজাহান, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ খান, মকবুল হোসাইন, সুলতান আহমদ চৌধুরী, তেতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান, জেলা যুবদলের  যুগ্ম সম্পাদক নোহেল আহমদ, মহানগর কৃষক দলের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, শাকিল আহমদ, তাহের আলী সুমন, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, প্রচার সম্পাদক আবু বক্কর, তথ্য ও গবেষণা সম্পাদক দবির আহমদ, মোগলাবাজার থানা শাখার আহ্বায়ক মোতাহার হোসেন জিহাদ, সদস্য সচিব জাবেদ আহমদ, শাহপরান থানা শাখার সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক জাবেদ কাদির প্রমুখ।

সম্মেলনে জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা শাখার ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি আলী নেওয়াজ খাঁন তুহিন, সিনিয়র সহ-সভাপতি মো. মাসুম আহমদ, সহ-সভাপতি সাদেকুর রহমান ছালেক ও মো. আল-আমিন, সাধারণ সম্পাদক মো. রিপন মিয়া, যুগ্ম সম্পাদক মুন্না আহমদ, সাংগঠনিক সম্পাদক মুকিদ আহমদ তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রায়হান আহমদ সাকিল ও প্রচার সম্পাদক অজয় সিংহা টুটুল।

এই সংবাদটি পড়া হয়েছে ১২৮ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031