শিরোনামঃ-

» সিলেটে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টাকার ইফতার’ বিতরণ অনুষ্ঠিত

প্রকাশিত: ২৭. ফেব্রুয়ারি. ২০২৬ | শুক্রবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ

সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে চার টেখায় ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন সিটি সিলেট’।

শুক্রবার (২৭ ফেব্রয়ারি) নগরীর রিকাবীবাজার পয়েন্টে টানা ষষ্ঠবারের মতো দুই শতাধিক মানুষের মধ্যে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় ভুনা খিচুড়ি, পেঁয়াজু, ছোলা, আলুর চপ, খেজুর ও পানিসহ ১২০ টাকা মূল্যের প্যাকেজটি মাত্র চার টাকায় বিতরণ করা হয়। অসহায় ও অসচ্ছল মানুষরা যেনো নিজেরা এটিকে দানের ইফতার মনে না করেন, সেজন্য ন্যূনতম দাম হিসেবে চার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

Manual5 Ad Code

ওইদিন বিকেল ৫টায় নগরীর রিকাবীবাজার পয়েন্টে ক্লিন সিটির সিলেটের সভাপতি নাজিব আহমদ ও সাধারণ সম্পাদক সুয়েব নেওয়াজের সঞ্চালনায় ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সংগীত শিল্পী ডা. জহিরুল ইসলাম অচিনপুরী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।

Manual8 Ad Code

ক্লিন সিটির সিলেটের সভাপতি নাজিব আহমদ বলেন, আমরা সিলেট নগরী পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি হতদরিদ্র মানুষকে নিয়েও কাজ করি।

প্রতিবছর অসংখ্য মানুষকে মাত্র চার টাকায় ইফতার বিতরণ করে থাকি। রমজান মাসে প্রতি শুক্রবারে অসহায় মানুষদের মুখে আমরা উন্নত মানের ইফতার তুলে দেয়ার চেষ্টা করছি।

Manual2 Ad Code

তিনি আরও বলেন, রমজানের শেষ শুক্রবার আমরা ৪ টেখার ইফতারের তহবিল থেকে ঈদ খাদ্যসামগ্রী  উপহার দিয়ে আমাদের এ বছরের কার্যক্রম সমাপ্তি হবে।

এসময় উপস্থিত ছিলেন, ক্লিন সিটি সিলেটের অর্থ সম্পাদক আবু তাহের, আইটি ও মিডিয়া সম্পাদক জোবায়ের আহমেদ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিয়া বেগম, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন তানভীর, সহ দপ্তর সম্পাদক সামিয়া রহমান মিতু, লজিস্টিক সম্পাদক ফাহিম আহমদ, সহ লজিস্টিক সম্পাদক ইশতিয়াক মারুফ, সদস্য  সাবের, আলমগীর, সাব্বির, রুবেল খান, শাহ রবিউল, ইঞ্জিনিয়ার কাউসার, নুরজাহান নূরে প্রমুখ।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৪৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31