শিরোনামঃ-

» দক্ষিণ সুরমা আইনজীবী কল্যাণ পরিষদের আহবায়ক কমিটি গঠন

প্রকাশিত: ২৩. ফেব্রুয়ারি. ২০২৬ | সোমবার


Manual5 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
সিলেটের দক্ষিণ সুরমা আইনজীবী কল্যাণ পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

Manual7 Ad Code

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট জেলা আইনজীবী সমিতির ২নং বার হলের তৃতীয় তলার হলরুমে পরিষদের আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে অ্যাডভোকেট কাজী আশরাফ উদ্দিন সাদের সভাপতিত্বে ও অ্যাডভোকেট মিসবাউর রহমান আলমের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় প্রায় অর্ধশতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট কাজী আশরাফ উদ্দিন সাদকে আহবায়ক ও অ্যাডভোকেট মো. মিসবাউর রহমান আলমকে সদস্য সচিব মনোনীত করা হয়।

দক্ষিণ সুরমা আইনজীবী কল্যাণ পরিষদের উদ্যোগে আগামী ৫ মার্চ বৃহস্পতিবার ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Manual7 Ad Code

আয়োজিত সভায় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, অ্যাড. মো. আব্দুস সালাম চৌধুরী, অ্যাড. বিপ্লব কান্তি দে মাধব, অ্যাড. মুমিনুর রহমান টিটু, অ্যাড. খালেদ জুবায়ের,  অ্যাড. শাবানা ইসলাম, অ্যাড. মখলিছুর রহমান, অ্যাড. আব্দুল খালিক, অ্যাড. মো. মকসুদ আহমদ, অ্যাড. মো. রব নেওয়াজ রানা, অ্যাড. আব্দুর রহমান চৌধুরী, অ্যাড. মো. মিজানুর রহমান চৌধুরী, অ্যাড. মলয় কান্তি পাল সামু, অ্যাড. কবির আহমেদ, অ্যাড. শাহরিয়ার আহমেদ, অ্যাড. মো. বদরুল ইসলাম শিপন, অ্যাড. আব্দুল হাফিজ জায়গীরদার, অ্যাড. শাহেদ আহমদ, অ্যাড. বেলাল আহমেদ-১, অ্যাড. মো. ছিদ্দিকুর রহমান, অ্যাড. ঝুন্টু কুমার চন্দ, অ্যাড. মো. মাজেদ আহমদ, অ্যাড. মোহাম্মদ ফয়ছল আহমদ, অ্যাড. রেজাউল শামস শুভ, অ্যাড. বেলাল আহমদ, অ্যাড. ইয়াসমিন বেগম, অ্যাড. দেবব্রত চৌধুরী লিটন, অ্যাড. তপু কুমার চন্দ্র, অ্যাড. মো. আব্দুল খালিক, অ্যাড. আলমগীর হোসেন, অ্যাড. আব্দুল আহাদ, অ্যাড. মোহাম্মদ আলী, অ্যাড. আব্দুল হাই রাজন, অ্যাড. বেলাল আহমদ (২), অ্যাড. মো. তানভীর আখতার খান প্রমুখ।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৭৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31