- বিএইচআরসি’র মাসিক সভা; আর্থিক অনুদান ও টিউবওয়েল প্রদান
- নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে : সিসিক প্রশাসক
- চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরি সহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
- সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন
- সিউকের চেয়ারম্যানের সাথে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের সৌজন্য সাক্ষাৎ
- যুক্তরাজ্য যুবদল নেতা নাসিম আহমেদ সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ
- অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন
- বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জন্মাষ্টমীর শোভাযাত্রায় একসঙ্গে ইসকন ও সার্বজনীন পরিষদ
» নর্থ ইস্ট ইউনিভার্সির্টিতে মহান শহিদ দিবস পালিত
প্রকাশিত: ২১. ফেব্রুয়ারি. ২০২৬ | শনিবার
নিউজ ডেস্কঃ
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) এ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালন করা হয়েছে।
অনুষ্ঠানের সূচনায় জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল এবং বিশ^বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন, শহিদ দিবস উদযাপন কমিটির সভাপতি ড. আরিফ আহমেদ।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূর জাহানের উপস্থাপনায় শহিদ দিবস উদযাপন কমিটির সভাপতি ড. আরিফ আহমেদ দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
পরবর্তীতে ভাইস চ্যান্সেলর তাঁর বক্তব্যে বলেন আজ মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হলো। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ব বাংলার ছাত্রসমাজ শাসকগোষ্ঠীর জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে রাজপথে নেমে আসে।
মাতৃভাষার মর্যাদা রক্ষায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, শফিক, বরকত, রফিকসহ নাম না-জানা অনেকেই শহীদ হন। তাঁদের আত্মত্যাগ আজ বিশ্বব্যাপী ভাষার অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত।
বাঙালি জাতির কাছে দিনটি যেমন গভীর শোক ও বেদনার, তেমনি মাতৃভাষার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ ত্যাগের গৌরবোজ্জ্বল স্মারক।
এরপর ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল শেষে মাননীয় ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ র্যালি সহকারে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এর মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৩০৭ বার
সর্বশেষ খবর
- বিএইচআরসি’র মাসিক সভা; আর্থিক অনুদান ও টিউবওয়েল প্রদান
- নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে : সিসিক প্রশাসক
- চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরি সহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
- সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর