- বিএইচআরসি’র মাসিক সভা; আর্থিক অনুদান ও টিউবওয়েল প্রদান
- নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে : সিসিক প্রশাসক
- চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরি সহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
- সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন
- সিউকের চেয়ারম্যানের সাথে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের সৌজন্য সাক্ষাৎ
- যুক্তরাজ্য যুবদল নেতা নাসিম আহমেদ সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ
- অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন
- বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জন্মাষ্টমীর শোভাযাত্রায় একসঙ্গে ইসকন ও সার্বজনীন পরিষদ
» বিয়ানীবাজার বিএনপিতে নতুন নেতৃত্ব
প্রকাশিত: ২১. ফেব্রুয়ারি. ২০২৬ | শনিবার
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
দীর্ঘদিন ধরে রাজনীতিতে পরিচিত মুখ জাহাঙ্গীর আলম, যিনি একসময় বিয়ানীবাজার আসনে বিএনপির এমপি মনোয়নের অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে আলোচনায় ছিলেন, শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ান।
তবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে দলীয় অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
অনেক নেতাকর্মী এটিকে কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখলেও, কেউ কেউ মনে করেন গুরুত্বপূর্ণ সময়ে তাঁর অবস্থান আরও দৃঢ় হওয়া প্রয়োজন ছিল।
রাজনৈতিক জীবনে জাহাঙ্গীর আলম বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তিনি অতীতে বিয়ানীবাজার উপজেলা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং দীর্ঘ সময় ধরে স্থানীয় রাজনীতিতে প্রভাব ধরে রাখেন।
তবে তাঁর রাজনৈতিক ক্যারিয়ারে অভ্যন্তরীণ দলীয় সমন্বয়ের ঘাটতি ও কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়েও মাঝে মাঝে আলোচনা হয়েছে স্থানীয় মহলে।
এছাড়াও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে অতীতে ক্ষমতাসীন দলের কিছু নেতার সঙ্গে তাঁর সম্পর্ক ও যোগাযোগ নিয়েও বিভিন্ন সময়ে আলোচনা ছিল।
যদিও জাহাঙ্গীর আলমের ঘনিষ্ঠদের দাবি, রাজনৈতিক ও ব্যবসায়িক বাস্তবতার কারণেই বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ রাখতে হয়েছে এবং এটিকে রাজনৈতিক অবস্থানের পরিবর্তন হিসেবে দেখার সুযোগ নেই।
এদিকে জাহাঙ্গীর অলমকে ঘিরে চলমান কিছু অভিযোগ ও সাংগঠনিক তদন্ত নিয়েও স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক মন্তব্য প্রকাশ হয়নি। তার সমর্থকদের দাবি, রাজনৈতিক প্রতিদ্বন্ধিতার অংশ হিসেবেই এসব বিষয় সামনে আনা হচ্ছে।
রাজনীতির পাশাপাশি তিনি একজন সুপরিচিত ব্যবসায়ী হিসেবেও এলাকায় পরিচিত। ব্যবসায়িক অঙ্গনে তাঁর সম্পৃক্ততা স্থানীয় অর্থনৈতিক কর্মকান্ডে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে অনেকে মনে করেন। সামাজিক ও সাংগঠনিক কর্মকান্ডেও তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন।
সম্প্রতি বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর আলম। একই সঙ্গে দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আতাউর রহমান।
তবে স্থানীয় রাজনৈতিক মহলে আতাউর রহমানের অতীত সাংগঠনিক কার্যক্রম ও নেতৃত্ব নিয়েও কিছু আলোচনা ও সমালোচনা রয়েছে।
অনেকের মতে, অতীতে দলীয় কার্যক্রমে প্রত্যাশিত সক্রিয়তা সবসময়ে দেখা যায়নি, যদিও নতুন কমিটিকে ঘিরে তিনি নতুনভাবে দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী দুই মাসের মধ্যে ৭০ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার দায়িত্ব দেওয়া হয়েছে এই নতুন নেতৃত্বকে।
স্থানীয় রাজনীতিতে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে তাঁরা ইতোমধ্যে কাজ শুরু করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাহাঙ্গীর আলমের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক পরিচিতি থাকলেও, নতুন দায়িত্বে তিনি কতটা কার্যকরভাবে সমালোচনা কাটিয়ে দলকে একত্রে রাখতে পারবেন, সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে ২১৩ বার
সর্বশেষ খবর
- বিএইচআরসি’র মাসিক সভা; আর্থিক অনুদান ও টিউবওয়েল প্রদান
- নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে : সিসিক প্রশাসক
- চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরি সহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
- সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর