শিরোনামঃ-

» সিলেটের উন্নয়নে সম্মেলিতভাবে কাজ করবো : আরিফুল হক চৌধুরী

প্রকাশিত: ২০. ফেব্রুয়ারি. ২০২৬ | শুক্রবার


Manual5 Ad Code
নিউজ ডেস্কঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম-কর্মসংস্থান , প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি বলেছেন, সিলেটের উন্নয়নে আমরা নির্বাচিত সংসদ সদস্যরা সম্মেলিতভাবে কাজ করব।
সিলেটের অবকাঠামো উন্নয়ন, বিমান,  রেল,  সড়ক নিয়ে বিদ্যমান সমস্যা সমাধানের দ্রুত চেষ্টা করব।
সিলেটবাসীর সাথে কোন বৈষম্য হলে আমরা মেনে নেব না। সিলেটবাসীর আশা-প্রত্যাশা পূরণে আমরা নির্বাচিত সংসদ সদস্যরা দায়বদ্ধ।
Manual2 Ad Code

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি-২০২৬) হযরত শাহজালাল ও শাহপরান (র) মাজার জিয়ারত ও হযরত মাওলানা নুরুউদ্দিন গহরপুরী (র) এর কবর জিয়ারত করে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে মন্ত্রী আরিফুল হক চৌধুরী, শুক্রবার (২০ ফেব্রুয়ারি সকালে সিলেটের শাহী ঈদগাঁহ মাঠ পরিদর্শন করেন।

Manual4 Ad Code

পরিদর্শনকালে মন্ত্রী আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে শাহী ঈদগাঁহ মাঠটিকে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে নামাজ পড়ার উপযোগী করে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।
এছাড়া মাঠের ভাঙ্গাচোরা জায়গা দ্রুত সমূহ মেরামত এবং মাঠের রংকরণ সহ ঈদগাহ মাঠের সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।
মন্ত্রীর ঈদগাহ মাঠ পরিদর্শনকালে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী রাজিউদ্দিন খানসহ শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২৫৯ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031