- এবার ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দামোদর দীপদান উৎসব
- নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ এর কমিটি গঠন
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
- বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র্যালি
- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের আলোচনা সভা
- শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’, বিভিন্ন কর্মসূচী গ্রহণ
- জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা’র প্রতিষ্ঠাতা সভাপতি আবু হেনা চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত
- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
» হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত: ২০. ফেব্রুয়ারি. ২০২৬ | শুক্রবার
নিউজ ডেস্কঃ
হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির লিমিটেডের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির লিমিটেডের প্রধান উপদেষ্টা প্রবীন ব্যবসায়ী রফিকুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম এর পরিচালনায় ইফতার মাহফিলে আমিন্ত্রত অতিথির বক্তব্য রাখেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, সাবেক সহ সভাপতি এহতেশামুল হক চৌধুরী, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, জেলা সমবায় অফিসার মোহাম্মদ রহিম উদ্দিন তালুকদার, সদর উপজেলা সমবায় অফিসার মনির হোসেন, হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো. রইছ আলী।
হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে রমজানের তাৎপর্য বিষয়ে বয়ান পেশ করেন, সমিতির উপদেষ্টা কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফিজ মাওলানা মো. শাহ আলম, হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব শাইখ সাঈদ বিন নুরুজ্জামান।
উপস্থিত ছিলেন জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক লায়েক মিয়া, সমিতির সহ সভাপতি মো. আব্দুস সুবহান, শামীম খান, শিমুল হামিদ, মো. জাকারিয়া, আখতার হোসেন, সুয়াইবুর রহমান রিয়াদ, মাহবুব আলম প্রমুখ।
এছাড়াও ইফতার মাহফিলে বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন, মাওলানা মো. শাহ আলম।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাস আমাদেরকে ধৈর্য, সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়।
রমজান কেবল রোজা রাখার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের চরিত্র গঠন ও সমাজে ন্যায়-নীতির প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
ফজিলতপূর্ণ এই দান-সদকা, অসহায়দের পাশে দাঁড়ানো এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে হবে।
বক্তারা পবিত্র মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ২৬০ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


