- বিএইচআরসি’র মাসিক সভা; আর্থিক অনুদান ও টিউবওয়েল প্রদান
- নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে : সিসিক প্রশাসক
- চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরি সহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
- সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন
- সিউকের চেয়ারম্যানের সাথে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের সৌজন্য সাক্ষাৎ
- যুক্তরাজ্য যুবদল নেতা নাসিম আহমেদ সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ
- অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন
- বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জন্মাষ্টমীর শোভাযাত্রায় একসঙ্গে ইসকন ও সার্বজনীন পরিষদ
» সিলেটে মাত্র দুজন মন্ত্রী দেয়ায় গণদাবী ফোরামের ক্ষোভ প্রকাশ
প্রকাশিত: ১৯. ফেব্রুয়ারি. ২০২৬ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
সিলেটবাসীর পক্ষ থেকে সিলেটের উন্নয়নমূলক সংগঠন সিলেট বিভাগ গণদাবী ফোরাম বাংলাদেশ সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর নেতৃত্বাধীন মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ এবং উপদেষ্টাগণকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে।
সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট ও সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন এক যুক্ত বিবৃতিতে নতুন সরকারকে অভিনন্দন জানান।
নেতৃবৃন্দ নবগঠিত মন্ত্রী পরিষদে দায়িত্বপ্রাপ্ত সিলেট বিভাগের কৃতিসন্তান আরিফুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদিরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বিবৃতিতে বলা হয় সিলেট বিভাগ গণদাবী ফোরাম গভীর উদ্বেগের সাথে জানাচ্ছে যে, অতীতের ধারাবাহিকতায় বর্তমান সরকারে চির বঞ্চিত সিলেট মন্ত্রী নিয়োগে বঞ্চনা ও বৈষম্যের শিকার।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সারা দিয়ে সিলেট বিভাগের অধিবাসীগণ ১৯টি সংসদীয় আসনের মধ্যে ১৮টি আসন উপহার দেয়া সত্ত্বেও দেশের অন্যান্য বিভাগের তুলনায় মন্ত্রী পরিষদে সিলেট বিভাগে ৩টি জেলার কোন প্রতিনিধি নেই।
এহেন অবস্থা নিরসনে সিলেট বিভাগের অধিবাসীগণের পক্ষে সিলেট বিভাগ গণদাবী ফোরাম সিলেট বিভাগের সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা থেকে আরো দুইজন করে মন্ত্রী নিয়োগের দাবি জানান।
বিবৃতিতে দাবি জানানো হয়, রমজানে মাসে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ ও ভেজাল খাদ্য বিক্রি বিতরণ প্রতিরোধকল্পে মোবাইল কোর্ট পরিচালনা আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার ও নজরদারীর দাবি জানানো হয়।
রমজান মাসে সিলেট মহানগরীসহ সিলেট বিভাগের সর্বত্র টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম বৃদ্ধি ও সম্প্রসারণ, সুবিধাবঞ্চিত লোকজন এবং ভিজিএফ কার্ডধারীদের বিনামূল্যে খাদ্য সামগ্রী প্রদান, রমজান মাসে ইফতার, সেহরী ও তারাবি নামাজের সময় সিলেট বিভাগের সর্বত্র গ্যাস, বিদ্যুৎ, পানি নিরবচ্ছিন্নভাবে সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ১৭০ বার
সর্বশেষ খবর
- বিএইচআরসি’র মাসিক সভা; আর্থিক অনুদান ও টিউবওয়েল প্রদান
- নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে : সিসিক প্রশাসক
- চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরি সহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
- সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর