- এবার ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দামোদর দীপদান উৎসব
- নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ এর কমিটি গঠন
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
- বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র্যালি
- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের আলোচনা সভা
- শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’, বিভিন্ন কর্মসূচী গ্রহণ
- জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা’র প্রতিষ্ঠাতা সভাপতি আবু হেনা চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত
- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
» সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে ইমদাদ হোসেন চৌধুরীর অভিনন্দন
প্রকাশিত: ১৯. ফেব্রুয়ারি. ২০২৬ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী (সুহেল) ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোবায়ের বখ্ত জুবের সহ নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে গিয়ে তিনি নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় ইমদাদ হোসেন চৌধুরী বলেন, সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ সিলেটে ন্যায় বিচার প্রতিষ্ঠার পাশাপাশি আইনজীবীদের স্বার্থ রক্ষায় অগ্রনী ভুমিকা পালন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
নেতৃবৃন্দের প্রজ্ঞা, সততা ও নেতৃত্বগুণ সমিতিকে আরও সুসংগঠিত ও গতিশীল করবে এটাই আমাদের প্রত্যাশা। নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে বৃহত্তর সিলেটের আইনজীবীদের ঐক্য আরো সুসংহত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, মির্জা বেলায়েত হোসেন লিটন, সৈয়দ রেজাউল করিম আলো, নজির হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা আক্তার হোসেন প্রমুখ।
আইনজীবী সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী সুহেল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোবায়ের বখ্ত জুবের, জয়েন্ট সেক্রেটারি-১ আব্দুল মুকিত অপি, জয়েন্ট সেক্রেটারি-২ হেদায়েত হোসেন তানভীর, মহিলা বিষয়ক সম্পাদিকা সোনিয়া জেরিন চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. জাহিদুল হক জাবেদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জিয়াউল হক মোস্তাক প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১০৯ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


