শিরোনামঃ-

» শপথ নিচ্ছেন আরিফুল হক চৌধুরী নির্বাচনী এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা  

প্রকাশিত: ১৬. ফেব্রুয়ারি. ২০২৬ | সোমবার


Manual8 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধিঃ
সিলেট-৪ আসনের (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ) সর্বস্তরের মানুষের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থনের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসন থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণকে সামনে রেখে এক বিবৃতিতে তিনি বলেন,  সিলেট-৪ আসনের মাটি ও মানুষের সাথে আমার দীর্ঘদিনের আত্মার সম্পর্ক।

Manual5 Ad Code

এই অঞ্চলের মানুষের আবেগ, অধিকার এবং উন্নয়নের লড়াইয়ে আমি অঙ্গীকারবদ্ধ। জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জের সাধারণ মানুষ আমাকে যেভাবেন আপন করে নিয়েছেন, তার জন্য আমি ঋণী।

Manual7 Ad Code

এলাকার মানুষের প্রতি বিশেষ বার্তায়  তিনি উল্লেখ করেন, সিলেটের পর্যটন ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলটি দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি।

এখানকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে একটি সুদূরপ্রসারী পরিকল্পনার প্রয়োজনীয়তা রয়েছে।

Manual3 Ad Code

নবনির্বাচিত সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী বলেন, এই বিজয় শুধুমাত্র দলের প্রার্থীদেরই নয়, এটি পুরো সিলেট বিভাগের জনগণের বিজয়। গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়ের পক্ষে জনগণ যে রায় দিয়েছেন, তা আমাদের জন্য গর্বের ও দায়িত্ববোধের বিষয়।

Manual2 Ad Code

ইনশাহ আল্লাহ, আমি প্রতিজ্ঞা করে বলছি, আগামী এক বছরের মধ্যে দৃশ্যমান উন্নয়নের চিত্র দেখতে পাবেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৪৫ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31