শিরোনামঃ-

» সোয়ানসি যুবদল সভাপতি মইন উদ্দীন মিসবাহকে বিশ্বনাথে সংবর্ধনা

প্রকাশিত: ১৬. ফেব্রুয়ারি. ২০২৬ | সোমবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ
দীর্ঘ ১২ বছর পর প্রবাস থেকে জন্মভূমিতে প্রত্যাবর্তন করায় যুক্তরাজ্য সোয়ানসি যুবদলের সভাপতি মইন উদ্দীন মিসবাহকে উষ্ণ সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে বিশ্বনাথ উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছ বাজারে বিশ্বনাথ উপজেলা ও দৌলতপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৌলতপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের টিম লিডার সোহেল মিয়ার সভাপতিত্বে এবং টিম লিডার নাজমুল ইসলাম খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংবর্ধিত ব্যক্তিত্ব মইন উদ্দীন মিসবাহ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য আশিক মিয়া।

Manual2 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আশিকুর রহমান রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদ আহমদ ও আব্দুল হানান, বিএনপি নেতা আমির আলী, ইতালি প্রবাসী দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ আবুল খয়ের।

প্রধান অতিথির বক্তব্যে মইন উদ্দীন মিসবাহ বলেন, “দীর্ঘ এক যুগ পর নাড়ির টানে দেশে ফিরে আপনাদের এই ভালোবাসা দেখে আমি অভিভূত। প্রবাসে থাকলেও আমাদের মন সব সময় দেশের মানুষের জন্য কাঁদে।

Manual7 Ad Code

গণতন্ত্র পুনরুদ্ধার ও এলাকার উন্নয়নে আমরা প্রবাসীরা সব সময় আপনাদের পাশে আছি।”
Manual5 Ad Code

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল নেতা বিলাল মিয়া, আমীর আলী, ফরহাদ আহমদ শাওন, আমিন হোসেন, কামরান আহমদ, এনামুল, তারেক আহমদ ও নিজাম উদ্দিন প্রমুখ।

Manual1 Ad Code

অনুষ্ঠান শেষে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ মইন উদ্দীন মিসবাহর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৭৫ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031