- ধর্মীয় উৎসব আয়োজনে সব সম্প্রদায়ের পাশে থাকবে সিটি কর্পোরেশন : প্রশাসক
- সড়ক ও ড্রেন উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- সম্প্রসারিত নগর আধুনিকায়ন করতে চাই : সিসিক প্রশাসক
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান
- বিশ্বনাথে প্রবীণ ব্রিটিশ নাগরিকের ১৭০ শতক জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘বেদবার্তা’র মোড়ক উন্মোচন
- ওয়ান ব্যাংক ও হিলটউন হোটেলের মধ্যে কর্পোরেট অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর
- সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্য হলেন সুলতানা রহমান দিনা
- সড়ক দুর্ঘটনা রোধে সিসিক প্রশাসকের সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময়
- বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতির কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত
» তারাপুরে মন্দির পরিদর্শনে কয়েস লোদী ঘটনায় নিন্দা ও দ্রুত বিচারের দাবি
প্রকাশিত: ১৫. ফেব্রুয়ারি. ২০২৬ | রবিবার
নিউজ ডেস্কঃ
সিলেট নগরীর পাঠানটুলাস্থ তারাপুর চা-বাগানের শ্রী শ্রী গৌর নিতাই মন্দিরে দুর্বৃত্তদের হামলার ঘটনায় গভীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।
তিনি এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শনকালে কয়েস লোদী বলেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির পুণ্যভূমি।
এখানে সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে। মন্দিরে হামলার মতো অপ্রীতিকর ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
সম্প্রীতির সিলেটকে অটুট রাখতে প্রতিটি ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
তিনি স্থানীয় প্রশাসনকে এই ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর আহ্বান জানান।
পরিদর্শনকালে তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন, টুকেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খাঁন সজিব, মহানগর ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক রাহুল সেন সৌরভ, তারাপুর চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি চৈতন্য মোদি, সাধারণ সম্পাদক সুনীল মোদি, কোষাধ্যক্ষ রঞ্জন মোদি প্রমুখ।
এ সময় মন্দির পরিচালনা কমিটি ও স্থানীয় চা-বাগানবাসীরা ঘটনার বর্ণনা দেন এবং এলাকায় নিরাপত্তা বৃদ্ধির দাবি জানান।
কয়েস লোদী বাগানবাসীর খোঁজখবর নেন এবং যেকোনো পরিস্থিতিতে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৭১ বার
সর্বশেষ খবর
- ধর্মীয় উৎসব আয়োজনে সব সম্প্রদায়ের পাশে থাকবে সিটি কর্পোরেশন : প্রশাসক
- সড়ক ও ড্রেন উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- সম্প্রসারিত নগর আধুনিকায়ন করতে চাই : সিসিক প্রশাসক
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান
- বিশ্বনাথে প্রবীণ ব্রিটিশ নাগরিকের ১৭০ শতক জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর