শিরোনামঃ-

» সিলেট-১ আসনের নবনির্বাচিত এমপি খন্দকার মুক্তাদিরকে দোকান মালিক সমিতির শুভেচ্ছা

প্রকাশিত: ১৫. ফেব্রুয়ারি. ২০২৬ | রবিবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট-১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে নগরীর তোপখানা এলাকায় সংসদ সদস্যের নিজ বাসভবনে সমিতির পক্ষ থেকে এই শুভেচ্ছা বিনিময় করা হয়।

এ সময় নেতৃবৃন্দ তাকে ফুলেল তোড়া দিয়ে বরণ করে নেন এবং সিলেটের ব্যবসায়ীবান্ধব পরিবেশ বজায় রাখতে তাঁর সহযোগিতা কামনা করেন।

এসময় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, সিলেটের আধুনিক রূপকার, সাবেক সফল অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমান সিলেটের অভূতপূর্ব উন্নয়ন করেছিলেন।

তাঁর হাত ধরেই সিলেটের রাস্তাঘাট, বিমানবন্দর এবং অবকাঠামোগত আমূল পরিবর্তন এসেছিল।

Manual1 Ad Code

আমরা বিশ্বাস করি, খন্দকার আব্দুল মুক্তাদিরের সুযোগ্য নেতৃত্বে সেই উন্নয়নের ধারা আবারও ফিরে আসবে।

Manual6 Ad Code

ব্যবসায়ীরা যাতে ভয়ভীতিহীন পরিবেশে শান্তিতে ব্যবসা পরিচালনা করতে পারেন, সেজন্য আমরা শক্তিশালী ভূমিকা প্রত্যাশা করছি।

নেতৃবৃন্দ আরও বলেন, শুধু উন্নয়ন নয়, জনগণের সেবক হিসেবে সকল শ্রেণী-পেশার মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তিনি সংসদের ভেতরে ও বাইরে সোচ্চার থাকবেন। নেতৃবৃন্দ খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে সিলেটের ব্যবসা-বাণিজ্যে নতুন গতির সঞ্চার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন, যুগ্ম মহাসচিব মনিরুল ইসলাম, সহ সভাপতি আব্দুল মুনিম মল্লিক, মোহাম্মদ আলী আকিব, হোসেন আহমদ, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, সহ-সাংগঠনিক সম্পাদক মীর মো. জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মো. লায়েক মিয়া, হাইব্রিড সিটির চেয়ারম্যান মো. কবির আহমদ, খুলনা সমিতির সিলেটের সভাপতি ড. খসরুজ্জামান, চট্রগ্রাম সমিতি সিলেটের সভাপতি এডভোকেট বিশ্বনাথ ঘোষ, মধুবন মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আকিক মিয়া, সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সহ সাধারণ সম্পাদক সাহেদ বক্স, কোষাধ্যক্ষ নাহিদুর রহমান, সিলেট প্লাজা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আজির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ, সিটি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান রজব, রাজা জি.সি মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মো: মাসুম আহমদ, সাধারণ সম্পাদক জাবেদ কাদির, ভেজিটেবল মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ছাদ মিয়া, সহ-সভাপতি মো: আলেখ মিয়া, সাধারণ সম্পাদক মো. রাজু আহমদ, সমাজসেবা সম্পাদক কাজী মাসুদ, সদস্য মো. মজিদ, ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি শোয়াইব আহমেদ অভী, নোয়াব আলী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবুল হোসেন, ফেডারেল মার্কেটের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, কাজীবাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি হাসান আহমদ, কাজীর বাজার শাহী ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মো. শফিক আহমদ, শ্যামলী মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান কাইয়ুম, সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদ উজ্জামান চৌধুরী, মো. শফিকুল ইসলাম, মো. ফরহাদ উদ্দিন, মো. আব্দুল ওয়াহিদ, আল মারজান মার্কেটের মো. কামাল মিয়া, আব্দুল খায়ের মাহবুব সহ বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১১৩ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31