শিরোনামঃ-

» সুনামগঞ্জ-৫ আসন; বিপুল ভো‌টের ব‌্যবধা‌নে মিলন নিবা‌চিত

প্রকাশিত: ১৩. ফেব্রুয়ারি. ২০২৬ | শুক্রবার

Manual3 Ad Code

ছাতক সুনামগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন, বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন।

তিনি মোট ১ লাখ ৫১ হাজার ৯১৫ ভোট পেয়ে নিরঙ্কুশ ব্যবধানে এগিয়ে থেকে বিজয়ের মুকুট অর্জন করেছেন।

Manual1 Ad Code

এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন, মোট ভোটারের ৫০.০১ শতাংশ।

নিকটতম প্রতিদ্বন্দ্বিদের মধ্যে ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম,তিনি পেয়েছেন ১ লাখ ২ হাজার ১২১ ভোট।

এছাড়া খেলাফত মজলিস প্রার্থী মোহাম্মদ আব্দুল কাদির পেয়েছেন ২ হাজার ২৭৮ ভোট।

জাতীয় পার্টির মোহাম্মদ জাহাঙ্গীর আলম পেয়েছেন ১ হাজার ৫২৪ ভোট, এবং ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির মো. আজিজুল হক পেয়েছেন ৪৩৩ ভোট।

Manual4 Ad Code

গণভোটেও উল্লেখযোগ্য অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। মোট ১ লাখ ৪৭ হাজার ৯২৪ জন ‘হ্যাঁ’ ভোট প্রদান করেছেন, আর ৭৬ হাজার ৫৩০ জন ভোটার ‘না’ ভোটের পক্ষে মত দিয়েছেন।

রাজনীতিতে কলিম উদ্দিন আহমদ মিলনের চার দশকের পথচলা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন দীর্ঘ চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক সুপরিচিত নাম।

তিনবারের সাবেক সংসদ সদস্য হিসেবে তিনি সুনামগঞ্জ–৫ এলাকার উন্নয়ন, আন্দোলন এবং সাংগঠনিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

Manual3 Ad Code

তার রাজনৈতিক যাত্রা শুরু ছাত্রজীবনে জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ–এর মাধ্যমে।

Manual6 Ad Code

১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন ছিল তার জীবনের প্রথম বড় অর্জন, যখন জাসদের প্রার্থী হিসেবে তিনি সুনামগঞ্জ-৫ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

এটি ছিল তৎকালীন রাজনৈতিক বাস্তবতায় এক উল্লেখযোগ্য সাফল্য।

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে দ্বিতীয়বার নির্বাচিত হন।

একই বছরের জুনে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপি-তে যোগ দেন এবং সংগঠনকে শক্তিশালী করার কাজ শুরু করেন।

যদিও সে নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন, পরবর্তীতে তিনি দলের গুরুত্বপূর্ণ পদে দ্রুত এগিয়ে যান।

২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মিলন আবারও বিজয়ী হন।

এরপর সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক এবং আহবায়ক হিসেবে দলের প্রতি তার নেতৃত্বগুণ আরও স্পষ্ট হয়ে ওঠে।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

তবে দলের প্রতি তার আনুগত্য এবং সাংগঠনিক দক্ষতা তাকে আরও উঁচু অবস্থানে নিয়ে যায়। ২০১৭ সালে তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়ে‌ছি‌লেন ।

এবারের বিজয়-সংগঠিত বিএনপি ও জনসমর্থনের প্রতিফলন সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন আহমদ মিলনের এবারের জয়কে রাজনৈতিক বিশ্লেষকরা দীর্ঘদিনের তৃণমূলভিত্তি, সংগঠন পরিচালনার অভিজ্ঞতা এবং ব্যক্তিগত গ্রহণযোগ্যতার ফল হিসেবে দেখছেন।

ছাতক-দোয়ারাবাজারের সাধারণ ভোটারদের মধ্যেও তার উন্নয়নমুখী ভাবনা ও রাজনৈতিক ধারাবাহিকতা নতুন করে আশা জাগিয়েছে।

এলাকাবাসীর মতে, এই বিজয় শুধু একজন প্রার্থীর নয়-এটি সুনামগঞ্জ-৫ আসনে পরিবর্তন, আশা এবং জনগণের অভিমতের সুস্পষ্ট প্রতিফলন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৯৬ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031