শিরোনামঃ-

» মুক্তাদিরের সমর্থনে দিনার খান হাসুর গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রকাশিত: ০৯. ফেব্রুয়ারি. ২০২৬ | সোমবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং ১৯নং ওয়ার্ডের সাবেক তিনবারের নির্বাচিত কাউন্সিলর দিনার খান হাসুর উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

Manual7 Ad Code

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে ১৯নং ওয়ার্ডের দপ্তরিপাড়া এলাকায় ধানের শীষে ভোট চেয়ে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

Manual7 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, মাসুক আহমদ গাজী, আওয়াল আহমদ, মো: মুছা খান, সুমন আহমদ, জাহাঙ্গীর আহমদ, পাবেল আহমদ, রবিন মিয়া, রুমেল মিয়া প্রমুখ।

Manual2 Ad Code

এসময় দিনার খান হাসু বলেন, সিলেট-১ আসনের মানুষ বারবার প্রমাণ করেছে তারা অন্যায়ের কাছে মাথা নত করে না।

Manual4 Ad Code

খন্দকার আব্দুল মুক্তাদির একজন সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতা। এই আসনে তাকে বিজয়ী করতে জনগণ ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেবে- এ ব্যাপারে আমরা আশাবাদী।

তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় এলে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং সিলেট অঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

তরুণ সমাজ আজ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে, যা আগামীর বিজয়ের বার্তা বহন করছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৩০৩ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31