- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
- সম্প্রীতি আরও সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : সিসিক প্রশাসক
- এয়ারপোর্ট থানা’র গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এসএমপি’র কমিশনার
- প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : এমপি এমরান আহমদ চৌধুরী
- মালনীচড়া ও হিলুয়াছড়া চা বাগানে ড. রাগীব আলীর পূজা মণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময়
- সিলেটে স্বামীর পরকীয়া, শারীরিক নির্যাতন ও ১০ লাখ টাকা যৌতুক দাবির বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন
- পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও প্রবাসীদের প্রাণনাশের হুমকির অভিযোগে সিলেটে সংবাদ সম্মেলন
- বিএমজেএ’র সংবাদ সম্মেলন; অপপ্রচার ও হয়রানি বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি
- গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
» নির্বাচিত হলে পাথরকোয়ারী খুলে দেব, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করব : জয়নাল আবেদীন
প্রকাশিত: ০৯. ফেব্রুয়ারি. ২০২৬ | সোমবার
জৈন্তাপুর প্রতিনিধিঃ
সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো: জয়নাল আবেদীন বলেছেন, নির্বাচিত হলে পাথরকোয়ারী খুলে দেব, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করব।
তিনি এলাকাবাসীর দীর্ঘদিনের সংগ্রামের কথা স্মরণ করে বলেন, আপনাদের পরিশ্রমের ফসল হলো ১২ তারিখ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ফলাফল না পাওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিয়ে শেষ পর্যন্ত বিজয়ের মিছিল নিয়ে বাড়ি ফিরে যাওয়া।
প্রতিপক্ষের হুমকি ও ভয় দেখানোর প্রসঙ্গ টেনে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, আমরা ২৪ এর জুলাই যোদ্ধা, কোন ভাড়াটিয়া বাহিনীর লাল চক্ষু আমরা ভয় পাই না।
তাদের কারণেই পাথর কোয়ারী বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, আমরা নির্বাচিত হলে পাথর কোয়ারী খুলে দেব। ১২ তারিখ হল দাঁড়িপাল্লায় ভোট দিয়ে পাথর কোয়ারী খোলার দিন এবং দুর্নীতি বন্ধ করার দিন।
তিনি তার উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করে বলেন, নির্বাচিত হলে কোম্পানীগঞ্জে কলেজ-বিশ্ববিদ্যালয় স্থাপন, হাসপাতাল নির্মাণ, স্কুল-কলেজ-মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা এবং একটি শিল্পাঞ্চল গড়ে তোলা হবে।
২০২২ সালের বন্যার সময় এলাকাবাসীর দুঃখ-কষ্টের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, ২২শের বন্যায় আমি আপনার পাশে থেকে আপনাদের দুঃখ কষ্ট উপলব্ধি করেছি, সেদিন তারা আপনাদের পাশে আসেনি।
আজ আমি কথা দিচ্ছি, আমি নিজে দুর্নীতি করব না এবং কাউকে করতেও দেব না। পাথরকোয়ারী খুলে দেব এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার গ্যাস সংযোগ নিশ্চিত করব।
আলহাজ্ব জয়নাল আবেদীন সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কোম্পানীগঞ্জে তাঁর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে ও জামায়াত নেতা মাষ্টার শফিকুল ইসলামের পরিচালনায় স্থানীয় টুকেরবাজার স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাশুক আহমদ, খেলাফত মজলিস কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি হাফিজ মাসুম আহমেদ, সহ-সভাপতি মাওলানা ফারুক আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি শফিকুল হক, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির, সিলেট জেলা পশ্চিমের সভাপতি আবু আইয়ুব মঞ্জু, এনসিপি সিলেট জেলার যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শিপন, কোম্পানীগঞ্জ এনসিপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইমরান, জাতীয় যুবশক্তি সিলেটের মুখ্য সংগঠক মোহাম্মদ খালেকুজ্জামান, যুক্তরাজ্যের কাউন্সিলর আব্দুল মুবিন, ছাত্র মজলিস সাইফুর রহমান কলেজের সভাপতি আবু হামজা শফিক, সাংবাদিক শাব্বির আহমদ, কোম্পানিগঞ্জ জামায়াতের সাবেক আমীর আজমান আলী প্রমুখ।
এছাড়াও জনসভায় উপস্থিত ছিলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল বাসিত সেলিম, মাওলানা ইমাম উদ্দিন, মো. শাফি, রফিক আহমদ, আবু তোরাব, মইনুল ইসলাম, ইকবাল হোসেন ইমাদ, জুয়েল আমিন, আল আমিন, শামসুল ইসলাম, রহিম উদ্দিন, আহাদ মিয়া, কাওছার আহমদ প্রমুখ।
প্রধান অতিথি সকল নেতাকর্মী ও এলাকাবাসীকে ১২ তারিখ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ২৭৮ বার
সর্বশেষ খবর
- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
- সম্প্রীতি আরও সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : সিসিক প্রশাসক
- এয়ারপোর্ট থানা’র গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এসএমপি’র কমিশনার
- প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : এমপি এমরান আহমদ চৌধুরী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর